শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত

কারাগার থেকে মুক্তি পেলেন সিফাত

চুলকাঠি অফিস : কক্সবাজার কারাগার থেকে মুক্তি পেলেন টেকনাফে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহযোগী সাহেদুল ইসলাম সিফাত। আজ দুপুর ২টায় তিনি কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পাওয়ার পরপরই একটি গাড়িতে করে তিনি কারাগার এলাকা ত্যাগ করেন।

জেল সুপার মো: মোকাম্মেল হোসেন জানান, আদালত থেকে প্রয়োজনীয় কাগজপত্র কারাগারে পৌঁছালে কারাবিধি মতে সাহেদুল ইসলাম সিফাতকে দুপুর ২ টায় কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়।

আজ সোমবার সকাল ১১টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ এর বিচারক তামান্না ফারাহ সিফাতের জামিন আবেদন মঞ্জুর করেন। একই সাথে মামলার তদন্ত কর্মকর্তা বদলী করে তদন্তভার র‌্যাবকে দেয়ার আদেশ দেন আদালত।

একটি তথ্যচিত্র নির্মাণের কাজে সিনহাকে সহযোগিতা করার জন্য সিফাতসহ স্টামফোর্ড ইউনিভার্সিটির তিন শিক্ষার্থী কক্সবাজারে যান। সিনহা হত্যার প্রধান প্রত্যক্ষদর্শী সিফাত। গত ৩১শে জুলাই রাতে সিনহার সঙ্গে একই গাড়িতে ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers