শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বিশ্বের সবচেয়ে দামি ১০টি গাড়ি

বিশ্বের সবচেয়ে দামি ১০টি গাড়ি

গাড়ির প্রতি সবারই অন্যরকম একটা আকর্ষণ থাকে, কেনার সামর্থ থাক আর না থাক। তবে বিশ্বের সবচেয়ে দামি গাড়িগুলোর বিষয়ে আমাদের জানার ইচ্ছা প্রচুর। এছাড়া অনেকেরই সুপার কার সম্পর্কে জানার নেশা রয়েছে। এবার তাদের জন্যই পৃথিবীর সবচেয়ে দামি গাড়িগুলোর তালিকা তুলে ধরা হলো। সঙ্গে থাকছে গাড়িগুলোর মূল্য কত সেটাও।

১. পাগানি জোন্ডা সিঙ্ক রোডস্টার: বিশ্বের অনন্যসাধারণ ও আকর্ষণীয় এই গাড়িটির ইঞ্জিনের ক্ষমতা ৫৯৮৭ সিসি। গাড়িটির দাম ধরা হয়েছে ১২২ কোটি টাকা।

২. রোলস রয়েস সোয়েপটেলস: ইউনিক লাক্সারি এই গাড়িটির সিট সংখ্যা মাত্র দুইটি। মাত্র একটি গাড়ি তৈরি করেই শুরু হয়েছিল প্রথমে। গাড়িটির দাম প্রায় ৯০ কোটি টাকা।

৩. ল্যাম্বারঘিনি ভেনেনো: এই গাড়িটি বাজারে প্রতি বছর মাত্র তিনটি ছাড়া হয়। দুবাই পুলিশ এই গাড়িটি ব্যবহার করে দ্রুত গতিবেগের জন্য। গাড়িটির দাম প্রায় ৬৭ কোটি টাকা।

৪. মার্সেডিজ বেঞ্চ মেব্যাক: লাক্সারিয়াস এই গাড়িটিও বাজারে বছরে তিনটির বেশি ছাড়ে না। এই গাড়ির মূল্য প্রায় ৫৬ কোটি টাকা

৫. কোনিগসেগ সিসিএক্সআর ট্রেভিটা: বিশ্বে এই গাড়ি আছেই মাত্র দুটি। মাত্র তিন সেকেন্ডের মধ্যে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতি তোলা যায় এতে। ঘণ্টায় ৪১০ কিলোমিটার গতি উঠানো যায় এই গাড়িতে! দাম প্রায় ৩৪ কোটি টাকা।

৬. ফেরারি পিনিনফারিনা সের্জিও: বিশ্বে এই গাড়িটি  তৈরি করা হয়েছে মাত্র ছয়টি। গাড়িটির দাম ৩০ কোটি টাকা।

৭. বুগাত্তি ভেরন: এই গাড়িটি যখন বাজারে আসে তখন পৃথিবীর সবচেয়ে দ্রুততম গাড়ি ছিল এটি। এই গাড়িতে ৪০০ কিমি/ঘন্টা গতি তুলতে সময় লাগে ৩২ দশমিক ৬ সেকেন্ড। গাড়িটির দাম প্রায় ৩০ কোটি টাকা

৮. অ্যাস্টন মার্টিন ভালকাইরে: এই গাড়িটি কিনে মালিক যদি আবার বিক্রি করে দেন, তাহলে ভবিষ্যতে তিনি আর নিজের নামে গাড়ি কিনতে পারবেন না। এমনটাই বলা হয়েছিল কোম্পানিটির টুইটারে। এই গাড়িটির দাম প্রায় ২৩ কোটি টাকা।

৯. লাইকান হাইপারস্পোর্টস: এই গাড়িটি ব্যবহার করা হয়েছিল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিনেমার একটি অ্যাকশন সিক্যুয়েন্সে। এই গাড়িটি প্রতি বছর মার্কেটে সাতটি ছাড়ার পরিকল্পনা রয়েছে। এই গাড়িটির দাম প্রায় ২৭ কোটি টাকা।

১০. লা ফেরারি এফএক্সএক্সকে: এই গাড়িটি প্রতি ঘন্টায় ৩২২ কিমি গতিবেগ তুলতে সময় লাগে মাত্র আড়াই সেকেন্ড। গাড়িটি বাজারে রয়েছে মোট ৪০টি। গাড়িটির দাম প্রায় ১৬ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers