মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা

রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের রামপালে দুরারোগ্য নাইকোপোমা রোগে আক্রান্ত তিন বছরের শিশু জোবায়েরের চিকিৎসা নিয়ে বিপাকে পড়েছেন তার হতদরিদ্র পরিবার। শিশুটির অপারেশনের জন্য প্রয়োজন প্রায় ৩ লাখ টাকা। কিন্তু দরিদ্র ভ্যানচালক বাবার পক্ষে এ বিপুল অর্থের চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। জোবায়ের উপজেলার শোলাকুড়া গ্রামের ভ্যানচালক শেখ জাকির হোসেন ও জোসনা দম্পতির ছেলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তার বাবা। সন্তানের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ইতোমধ্যে পরিবারের আয়ের একমাত্র অবলম্বন ভ্যানটিও বিক্রি করে দিয়েছেন তিনি। এরপরও সন্তানের চিকিৎসার প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে পারেননি।

পরিবার সূত্রে জানা গেছে, জোবায়েরের অপারেশনসহ চিকিৎসার জন্য প্রায় তিন লাখ টাকা প্রয়োজন। অর্থের অভাবে সময়মতো চিকিৎসা করাতে না পারায় শিশুটির পরিবার এখন চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে। অসহায় বাবা শেখ জাকির হোসেন সন্তানের চিকিৎসায় সহযোগিতার জন্য স্থানীয় প্রতিমন্ত্রীসহ সমাজের বিত্তবান, সামর্থ্যবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতি মানবিক আবেদন জানিয়েছেন। জোবায়েরকে বাঁচাতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তার পরিবার ও স্থানীয়রা। একটি শিশুর সুস্থ জীবনে ফিরে আসার জন্য সামান্য সহযোগিতাও তার পরিবারের কাছে হতে পারে বড় আশার আলো।

শিশুটির চিকিৎসায় সহযোগিতা করতে:
বিকাশ: ০১৯৮৬৭২৪১০৮

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers