রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
রামপালে পাবলিক সেবায় বক্তারা সেবাগ্রহীতা যেনো হয়রানীর স্বীকার না হয়

রামপালে পাবলিক সেবায় বক্তারা সেবাগ্রহীতা যেনো হয়রানীর স্বীকার না হয়

সুজন মজুমদার, রামপাল বাগেরহাট

বর্তমান সরকার সরকারি সেবাসমূহ মানুষের দৌড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করছে। সেজন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধানগণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে। কোন সেবাগ্রহীতা যেন কোনভাবেই হয়রানির মুখে না পড়ে সে দিকেও খেয়াল রাখতে হবে। প্রান্তিক জনগোষ্ঠীর ট্যাংসের টাকায় আমাদের বেতন ভাতা হয়। বিভিন্ন শ্রেনীর মানুষ প্রত্যাশা নিয়ে সেবা নিতে আসেন। পাবলিক সেবা নিতে এসে অনেক সময় অফিসের সামনে বসে থাকেন অথচ আমরা তাদের কাংখিত সেবা দিতে পারিনা। মনে রাখতে হবে আমরা জনগণের সেবক। তাদের সেবা দেওয়াই আমাদের দায়িত্ব ও কর্তব্য। পাবলিক সার্ভিস দিবস পালিত উপলক্ষে বক্তারা এসব কথা বলেন।

“সবার সাথে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে পাবলিক সার্ভিস দিবস পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বর থেকে র্যারিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে পরে কনফারেন্স রুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন। অন্যানোর মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, রামপাল থানার ওসি তদন্ত মোঃ আসিফ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ গোলজার হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহিনুর রহমান, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা এস, এ আনোয়ার উল কুদ্দুস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন, উপজেলা আইসিটি কর্মকর্তা রনিক হালদার, প্রেসক্লাব রামপাল এর সাধারণ সম্পাদক সুজন মজুমদার, উপসহকারী কৃষি কর্মকর্তা কিশোর কুমার বালা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers