রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চোরদের থলেদার আটক

রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্রের তার চোরদের থলেদার আটক

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের চোরাই তামার তারসহ মালামাল ক্রয়ের প্রধান থলেদার মনিরুজ্জামান (৪০) কে আটক করেছে থানা পু্লিশ। আটক মনিরুজ্জামান উপজেলার বড় দূর্গাপুর গ্রামের মৃত মোহর আলীর পুত্র। আটক আসামীকে বৃহস্পতিবার বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, মনিরুজ্জামান দীর্ঘ দিন ধরে তার চোরদের কাছ থেকে তামার তারসহ মূল্যবান মালামাল ক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় এসআই শ্রীবাস কুন্ডু বিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরের বিএফসিএল এর নির্মাণাধীন অডিটোরিয়ামের ওয়াচ টাওয়ারের পাশে ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। ওই সময় সন্ধিগ্ধ আসামী মনিরুজ্জামানকে আটক কর হয়। তার বিরুদ্ধে একাধীক মামলা ও অভিযোগ রয়েছে বলে পু্লিশ জানায়। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি নিশ্চিত করে বলেন, চোরদের সব চিহ্নিত করা হয়েছে। এদের শেল্টারদাতাদের ও ধরা হবে। তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers