রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
রামপালে গর্ভবতী মায়েদের আমাদের গ্রামের পক্ষ থেকে গাছের চারা বিতরণ

রামপালে গর্ভবতী মায়েদের আমাদের গ্রামের পক্ষ থেকে গাছের চারা বিতরণ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে গর্ভবতী মায়েদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১০ টায় রামপাল সদর ইউনিয়নের অর্ধশতাধিক গর্ভবতী মায়ের মাঝে এই গাছের চারা বিতরণ করা হয়েছে। অনাগত শিশুদের ভবিষ্যত উজ্জ্বল ও জলবায়ু পরিবর্তন রোধে আমাদের গ্রাম ক্যান্সার কেয়ারের পক্ষে গর্ভবতী মায়েদের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও রোপণ করা হয়। বৃক্ষ বিতরণ ও রোপণের সময় উপস্থিত ছিলেন রামপাল সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আসমা বেগম, আমাদের গ্রাম প্রকল্পের যুগ্ম পরিচালক তৌফিকুল ইসলাম, যুগ্ম পরিচালক কাকলী রানী হালদার, কর্মসূচী সংগঠক শেখ সাদী, স্বাস্থ্য দপ্তরের ইউনিয়ন স্বাস্থ্য কর্মীবৃন্দ,আমাদের গ্রাম প্রকল্পের মহুয়া, আফসানা, গীতা,শাওন, আলামিন, সুমিত, সাধন, খাদিজা, সাদিয়া, নাইমুল, শাকিলসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় গর্ভবতী মায়েদের চারা উপহার দেওয়ার পাশাপাশি তাদের স্বাস্থ্যগত অবস্থার খোঁজখবর নেওয়া হয় এবং স্বাস্থ্য পরামর্শের জন্য আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্য সেবা কেন্দ্রে যোগাযোগের জন্য পরামর্শ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers