শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
নারী পাচার চক্রের ‘হোতা’সহ গ্রেপ্তার ৩

নারী পাচার চক্রের ‘হোতা’সহ গ্রেপ্তার ৩

চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দুবাইয়ে পাচার করে ‘যৌনকর্মে বাধ্য করার’ অভিযোগে দেশে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সিআইডির এক সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রেপ্তার তিনজনের মধ্যে ৪৫ বছর বয়সী মো. আজম খান এই চক্রের ‘হোতা’। তদন্তকারীরা বলছেন, মানব পাচারকারী এই চক্রটি গত আট বছরে সহস্রাধিক তরুণীকে সংযুক্ত আরব আমিরাতে পাচার করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছেন তারা। সিআইডির ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, দুবাইয়ের ফরচুন পারল হোটেল অ্যাণ্ড ড্যান্স ক্লাব, হোটেল রয়্যাল ফরচুন, হোটেল ফরচুন গ্র্যান্ড এবং হোটেল সিটি টাওয়ারের অন্যতম মালিক আজম। বিভিন্ন ক্লাব ও হোটেলে কাজ দেওয়ার নামে বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে অল্পবয়সী সুন্দরী তরুণীদের পাচার করে দুবাইয়ে নিত । তারপর সেখানে তাদের যৌনকর্মে বাধ্য করা হত। তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১৫টি মামলা রয়েছে, যার মধ্যে ছয়টি হত্যা মামলা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers