রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরির চেষ্টা মালামালসহ ৩ চোর আটক

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে চুরির চেষ্টা মালামালসহ ৩ চোর আটক

মেহেদী হাসান,রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে চুরির সময় মালামালসহ ৩ চোরকে হাতেনাতে আটক করেছে রামপাল থানা পু্লিশ। এ ঘটনায় রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে। আটককৃতরা হলো, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের আবু জাফরের পুত্র পারভেজ শেখ (২৪), মৃত আবু জাফরের পুত্র সালাম শেখ (৩৫) ও মো. ইয়ামিন শেখের পুত্র ধলু শেখ (২৪)। জানা গেছে, গত ৩ জুলাই রাত অনুমান ২ টার সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বিএফসিএল এর নির্মাণাধীন অডিটোরিয়ামের উত্তর কোনায় ওয়াচ টাওয়ারের পাশে একদল চোর তামার তারসহ মালামাল নেওয়ার চেষ্টা করছিল। খবর পেয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের সিকিউরিটি ইন-চার্জ মো. মনিরুল ইসলাম অভিযান পরিচালনা করেন। ওই সময় ৪০ কেজি তামার তার, বিভিন্ন প্রকারের পাইপ ও লোহার ২০০ কেজি মালামাল উদ্ধারসহ চোরদের আটক করা হয়। আটককৃতদের বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে রামপাল থানার ওসি এস, এম আশরাফুল আলম বলেন, দীর্ঘ দিন ধরে একটি চোর চক্র সিন্ডিকেট করে তাপবিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে চুরি করে আসছিল। আমি দায়িত্ব নেয়ার পর তাপবিদ্যুৎ কেন্দ্রের চারিপশে নজরদারী বৃদ্ধি করি। কারা কারা এই চুরির সাথে জড়িত তাদের সম্পর্কে তথ্য নিই। এদের শেল্টারদাতা ও গডফাদারদের চিহ্নিত করার চেষ্টা করি। যে কারণে গত দুই মাস দায়িত্ব পালনকালে চুরি শূণ্যের কোঠায় আনা সম্ভব হয়েছে। সূত্র জানায়, জনৈক ওলিউল্লাহ নামের এক ব্যাক্তির ছত্রছায়ায় একটি সিন্ডিকেট বিদ্যুৎ কেন্দ্রে চুরির সাথে জড়িত রয়েছে। এদের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোন ব্যবস্হা গ্রহন না করায় চুরি থামানো যাচ্ছে না বলে স্থানীয়রা দাবী করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers