রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় নারীকে কুপিয়ে জখম

মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় নারীকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার, মোংলা

মোংলায় স্থানীয় দৈনিক সবুজদিন এর সম্পাদক সেলিম রেজার বোন হাসিনার উপর হামলা ও কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তার উপর এ হামলা করা হয়। মাথায় প্রচন্ড রক্ত ক্ষরণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য স্থাণীয় চিকিৎসকেরা হাসিনাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাতে এই মাদক বিক্রেতা তার সৎ মা লিপি বেগম কে মারধোর করে কানের দুল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

মোংলা পৌর শহরের জিয়া সড়কে হাতকাটা মোস্তফা এর ছেলে সাকিল (৩০)কে এলাকার মধ্যে মাদক বিক্রি করতে বাধা দেন স্থানীয় দৈনিক সবুজদিনের সম্পাদক সেলিম রেজার বোন হাসিনা বেগম। এতে ওই মাদক বিক্রেতা ক্ষিপ্ত হয়ে তার উপর মারধর ও হামলা চালায়। হঠাৎ ছুরি দিয়ে হাসিনা বেগমকে গলা কেটে হত্যার চেষ্টা করে মাদক বিক্রেতা সাকিল। এসময় হাসিনার বেগমের ডাক চিৎকারে এলাকাবাসি ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলায় হাসিনা বেগমের (৪৫) ডান পা ভেঙ্গে গেছে এবং ছুরির আঘাতে মাথায় ব্যাপক ক্ষত হওয়ায় অনেক রক্ত ক্ষরণ হয়েছে। অবস্থা বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers