রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি সাংবাদিকের উপর হামলা নয়, এটি সাংবাদিকতার স্বাধীনতার উপর আঘাত চুলকাটি প্রেসক্লাবের তীব্র নিন্দা বাগেরহাটে ১০ কেজি গাঁজা’সহ দুই মাদক কারবারি আটক চুলকাঠি পলাশ কিন্ডার গার্টেনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
রামপালের হুড়কায় রথযাত্রা উৎসব পালিত 

রামপালের হুড়কায় রথযাত্রা উৎসব পালিত 

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূ্র্ণ উৎসব জগন্নাথদেবের রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়ায় রথযাত্রা উৎসব পালিত হয়ে থাকে। দাদা বলরাম বা বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে মাসি গুণ্ডিচার বাড়ি যান জগন্নাথ দেব। এ উপলক্ষে বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ঝলমলিয়া দীঘির পাড়ে সার্বজনীন দূর্গা মন্দির কমিটির আয়োজনে রথযাত্রা উৎসব পালিত হয়েছে।
মঙ্গলবার (২০ জুন) বেলা সাড়ে ১২ টায় দিনব্যাপি নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
অনুষ্ঠানের মধ্যে ছিল পূজা-অর্চনা, আলোচনা সভা, প্রসাদ বিতরণ ও গ্রামীণ মেলা। এ সময় অন্যদের মধ্যে  আরো উপস্থিত ছিলেন হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার গোলদার, মোংলা উপজেলার বুড়িরডাঙ্গি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উদয় শংকর বিশ্বাস, হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিচিত্র বীর্য পাড়ে, মন্দির কমিটির সভাপতি পুষ্পজিত মন্ডল, সাধারণ সম্পাদক এ্যাড. দিব্যেন্দু বোস, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম. এ. সবুর রানা, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, হুড়কা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড সদস্য পবিত্র পাড়ে, মলয় মন্ডল,  সংরক্ষিত মহিলা ইউপি সদস্য গায়ত্রী বিশ্বাস, গোপেশ্বরী বাছাড়, শিশির মন্ডল, অমিয় সমাদ্দার প্রমূখ।
রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীসহ নানান শ্রেণীর হাজার হাজার মানুষের আগমন ঘটে। আগামী ২৮ জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে বলে রথ উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পদক এ্যাডভোকেট দিব্যেন্দু বোস জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers