বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
বাগেরহাট অফিস
রামপাল মোংলার উন্নয়নে নৌকা প্রার্থীকে বিজয়ী করতে হবে।বর্তমান আওয়ামীলীগ সরকার রামপাল মংলার উন্নয়নে ব্যাপক কর্মকান্ড হাতে নিয়েছে।এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকা প্রতিক বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনা উপহার দিতে হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়ন পরিষদে সরকার দলীয় নৌকা প্রতিক মনোনীত প্রার্থী মুন্সি বোরহান উদ্দিন জেড এর পক্ষে জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদার ফকরুল আলম সাহেব একথা বলেন।গতকাল ১৬ সেপ্টেম্বর সকাল ১০ টায় ফয়লাহাট দলীয় কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গাজী আকতারুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাওলাদার জুলফিকার আলী ভুট্টোর পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা সদস্য শেখ মোঃ আবু সাঈদ,রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জামিল হাসান জামু,জেলা কৃষকলীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রব (সাংবাদিক),তরফদার মাহফুজুল হক টুকু।আরো বক্তব্য রাখেন আবুল কালাম শামছুদ্দিন, নৌকা প্রতিক প্রার্থী মুন্সি বোরহান উদ্দিন জেড।এসময় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply