বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
নোংরা পানি সরবরাহের অপরাধে চার কোম্পানিকে ৯০ হাজার টাকা জরিমানা

নোংরা পানি সরবরাহের অপরাধে চার কোম্পানিকে ৯০ হাজার টাকা জরিমানা

বাগেরহাট অফিস
বাগেরহাটে নোংরা পানি সরবরাহ ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া লোগো ব্যবহারের অপরাধে পানি উৎপাদনকারী চারটি প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের পৃথক তিনটি এলাকায় অভিযান চালিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো. নুর-ই-আলম সিদ্দিকী এই অর্থদন্ডাদেশ দেন।একই সঙ্গে আগামীতে প্রতিষ্ঠানগুলোকে বিএসটিআই এর অনুমোদন গ্রহণ ও যথাযথ মান নিয়ন্ত্রণ করে পানি উৎপাদনের জন্য বলা হয়। র‍্যাব-০৬ এর কোম্পানি কমান্ডার লে. এম নাজিউর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।এসময় বিএসটিআইয়ের প্রতিনিধি খুলনার ফিল্ড অফিসার মোঃ রাকিবুল হাসান উপস্থিত ছিলেন।
অর্থদন্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান চারটি হলো, বাগেরহাট শহরের দাসপাড়া এলাকার খানজাহান আলী ড্রিংকিং ওয়াটার, বাসাবাটি এলাকার প্রজাপতি ড্রিংকিং ওয়াটার এবং নাগেরবাজার এলাকার মিঠাপানি লিমিটেড ও বারাকাহ (এমএন ড্রিংকিং ওয়াটার)। এর মধ্যে অনুমোদন ছাড়া পানি উৎপাদন ও বাজারজাতকরণের দায়ে ভ্রাম্যমাণ আদালত খানজাহান আলী ড্রিংকিং ওয়াটার ও মিঠাপানি লিমিটেডকে ৩০ হাজার টাকা করে এবং প্রজাপতি ড্রিংকিং ওয়াটার ও বারাকাহ (এমএন ড্রিংকিং ওয়াটার) পানিকে ১৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।২০ লিটারের জারে করে খাবার পানি বিক্রি করে প্রতিষ্ঠানগুলো।সাপ্লাইয়ের পানি পান যোগ্য না হওয়াতে শহরের অধিকাংশ মানুষ এই পানি ক্রয় করে পান করে থাকেন। র‍্যাব-৬ এর কোম্পানি কমান্ডার এম নাজিউর রহমান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের চারটি পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিযান করা হয়।অনুমোদন ছাড়া পানি উৎপাদন ও বাজার জাতকরণের দায়ে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।সামনের দিনগুলো ভেজার বিরোধী অভিযানের পাশাপাশি যারা অসাধু ব্যবসায়ী রয়েছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers