বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
পাঁচটি বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন ১২ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী

পাঁচটি বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন করবেন ১২ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার

৭৯৮ মেগাওয়াট ক্ষমতার পাঁচটি বিদ্যুৎ কেন্দ্রে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ১২ সেপ্টেম্বর বিদ্যুৎকেন্দ্রগুলো গণভবন থেকে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করবেন। বিদ্যুৎ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।৫টি কেন্দ্রের মধ্যে তিনটি সরকারি ও দুটি বেসরকারি। দুটি গ্যাসচালিত আর তিনটি ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। সরকারি কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে হবিগঞ্জে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিবিয়ানা-৩ বিদ্যুৎকেন্দ্র। ৪০০ মেগাওয়াটের কেন্দ্রটি গ্যাসচালিত। সিলেটে পিডিবির ৮৯ মেগাওয়টের আরেকটি গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির বাগেরহাটে ১০৫ মেগাওয়াটের মধুমতি বিদ্যুৎকেন্দ্রও রয়েছে উদ্বোধনের তালিকায়। এটি ফার্নেস অয়েলচালিত। বেসরকারি কেন্দ্র দুটির মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের মেঘনাঘাটের ওরিয়নের একটি বিদ্যুৎকেন্দ্র। ১০৫ মেগাওয়াটের কেন্দ্রটি ফার্নেস অয়েলে চলে। এছাড়া চট্টগ্রামে এর্কন ইনফ্রাস্ট্রাকচারের জুলদা ১০০ মেগাওয়াট কেন্দ্র উদ্বোধন করবেন শেখ হাসিনা। এটিও ফার্নেস অয়েলচালিত।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers