বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বঙ্গবন্ধু পল্লী-৩ এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

বঙ্গবন্ধু পল্লী-৩ এর উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

চুলকাঠি ডেস্ক।
বাগেরহাট সদরের পার্শ্ববর্তী শুভদিয়া ইউনিয়নের ভাংগনপাড়া বাজারের ভোলা নদীর চরে অবস্থিত বঙ্গবন্ধু পল্লী-৩ এর উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শুক্রবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু পল্লী-৩ এর মাঠে অনুষ্ঠিত হয়েছে। মোঃ আফজাল হোসেন ফকির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সভাপতি স্বপন দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ,লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিদ্দিকুর রহমান, ইউনিয়ন আ,লীগের সভাপতি মোঃ ফারুকুল ইসলাম ওমর, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ শহীদুল ইসলাম। ইউনিয়ন আ,লীগের সাংঠনিক সম্পাদক প্রদীশ অধিকারীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আ,লীগের সদস্য তুষার কান্তি কুন্ডু, আবাসনে বসবাসরত মোঃ ইমদাদ হোসেন ও আব্দুর রহিম শেখ। পরে দোয়া ও তাবারক বিতরন করা হয়। এসময় বঙ্গবন্ধু পল্লীতে বসবাসরত ৫০টি পরিবারের বিপুল সংখ্যাক নারী পুরুষ ও নেতাকর্মিরা উৃপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers