বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে হলে সকল-কে একযোগে কাজ করতে হবে : ডিসি আজিজুর রহমান

বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে হলে সকল-কে একযোগে কাজ করতে হবে : ডিসি আজিজুর রহমান

পি কে অলোক,ফকিরহাট।
বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সমাজ ও দেশের উন্নয়নে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আপনারা যে যার অবস্থান থেকে সমাজ বা দেশের উন্নয়নে কাজ করলে আমাদের ৪১সালের যে ভিশন তা অচিরেই বাস্তবায়ন করা সম্ভব হবে। তিনি বুধবার সকালে ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজে মুজিব শতবর্ষের কর্মসূচি বঙ্গবন্ধুর ভাস্কার্য সহ বঙ্গবন্ধু পুষ্প কানন উদ্ভোধন ও শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সুনিদিষ্ট কিছু লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। যেটি কথার মাধ্যমে নয়,বাস্তবে ৪১সালে আমরা উন্নত রাষ্ট্রে দাড় করাতে পারবো। আর সেটি বাস্তবায়ন করতে হলে আমাদের সকলকে যে যার অবস্থান থেকে কাজ করতে হবে।উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি স্বপন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হালদার ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফেরদাউস আফসারী। সহকারী অধ্যাপক মুত্যুঞ্জয় কুমার দাশ এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তৃতা করেন কলেজ অধ্যাক্ষ বটুগোপাল দাস। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, গর্ভনিং বডির সদস্য এ্যাডঃ নব কুমার চক্রবর্তী, দাতা সদস্য আলহাজ্ব সিদ্দিকুর রহমান, প্রভাষক সিরাজুল ইসলাম ও ছাত্রী হুরজাহান খাতুন। এর আগে বঙ্গবন্ধুর ভাস্কার্য ও বঙ্গবন্ধু পুষ্প কাননের শুভ উদ্ভোধন করেন প্রধান অতিথি ও অতিথিবৃন্দরা। এসময় শিক্ষক সাংবাদিক গভর্নিং বডির সদস্য জনপ্রতিনিধি ও বিপুল সংখ্যাক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers