বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে দৃষ্টি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

বাগেরহাটে দৃষ্টি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার

বাগেরহাট অফিস : বাগেরহাটে দৃষ্টি প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগে মনিরুজ্জামান হাওলাদার মনি (৪৫) নামের এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার (০৬ আগস্ট) রাতে বাগেরহাট মডেল থানা পুলিশ বাগেরহাট সদর উপজেলার নওয়াপাড়া এলাকা থেকে মনিরুজ্জামান কে গ্রেফতার করে পুলিশ। এর আগে নির্যাতিতা ওই কিশোরীর বাবা বাদী হয়ে মনিরুজ্জামানের নামে ধর্ষণ মামলা করেন। শনিবার (০৭ আগস্ট)দুপুরে মনিরুজ্জামানকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।গ্রেফতার মনিরুজ্জামান হাওলাদার মনি বাগেরহাট সদর উপজেলার সুলতানপুর গ্রামের আকরাম হোসেন হাওলাদারের ছেলে। পার্শ্ববর্তী নওয়াপাড়া বাজারে তার কসমেটিকসের দোকান রয়েছে।
মামলার বাদী কিশোরীর বাবা জানান, শুক্রবার সকালে ওই কিশোরীকে বাড়িতে রেখে অন্য সবাই জরুরী কাজে বাইরে গেছিলেন।বাড়িতে একা পেয়ে রান্নাঘরের মধ্যে কিশোরীর মুখ চেপে ধর্ষণ করেন ব্যবসায়ী মনিরুজ্জামান। বাড়িতে ফিরে আসলে ধর্ষণের বিষয়টি বাবা-মাকে জানায় ওই কিশোরী।দৃষ্টি প্রতিবন্ধি মেয়ের ধর্ষণকারীর কঠিন বিচার চেয়েছেন তিনি।বাগেরহাট মডেল থানার অফিসার ইনচার্জ কে এম আজিজুল ইসলাম বলেন,ওই কিশোরীর বাবার অভিযোগের ভিত্তিতে মনিরুজ্জামান কে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।২২ ধারায় কিশোরীর জবানবন্দি রেকের্ড করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers