বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
“শেখ হেলাল উদ্দীন এমপির পক্ষ হতে” ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

“শেখ হেলাল উদ্দীন এমপির পক্ষ হতে” ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জনের পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট-০১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের মধ্যে ৩ জনের পরিবারকে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার মঙ্গলবার দুপুরে টাউন নওয়াপাড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হতদরিদ্র গৌর চন্দ্র দে এর নিজ বাড়ীতে গিয়ে এই অর্থ প্রদান করেন। এর আগে তাঁরা নলধা-মৌভোগ গ্রামের উৎপল রাহা ও নয়ন দত্তের নিজনিজ বাড়ীতে গিয়ে জনপ্রতি ২৫হাজার টাকা করে মোট ৭৫হাজার টাকা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ,লীগের সহ-সভাপতি সুবীর কুমার মিত্র, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ, উপজেলা আ,লীগ নেতা ও নলধা-মৌভোগ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সরদার আমিনুর রশিদ মুক্তি, পিলজংগ ইউনিয়ন আ,লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে, সাধারন সম্পাদক ও পিলজংগ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, যুগ্ন-সাধারন সম্পাদক অমল দত্ত মনি, সুমন ধর, ইউনিয়ন আ,লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মোশারেফ হোসেন, আ,লীগ নেতা রিংকু কুমার চক্রবতর্ী, শেখ ফজলুর রহমান ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ আছাবুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers