বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
“কঠোর লকডাউন-কে কাজে লাগিয়ে” ফকিরহাটে সরকারী জায়গায় বালু ভরাট করে বাড়ি নিমার্ণ, দেখার কেউ নেই!

“কঠোর লকডাউন-কে কাজে লাগিয়ে” ফকিরহাটে সরকারী জায়গায় বালু ভরাট করে বাড়ি নিমার্ণ, দেখার কেউ নেই!

ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে জেলা পরিষদ ও সড়ক ও জনপথ বিভাগের সরকারী জায়গায় বালু ভরাট করে তা রাতারাতি দখল করে সেখানে বাড়ী নিমার্ণ করা হচ্ছে। কঠোর লকডাউনে সরকারী অফিস আদালত বন্ধ থাকার সুযোগ কাজে লাগিয়ে এই সরকারী জায়গায় বালু ভরাট করায় জনগনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগন সরকারী জায়গা দখলকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহনের জোরদাবী জানিয়েছেন। জানা গেছে, উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ রোডে পূর্বপাশের্ব জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ বিভাগের সরকারী জায়গা যেটি স্বর্নিভর খাল সেই খালের অর্ধেক অংশ চতুর পাশের্ব নেট দিয়ে ঘিরে সেখানে ট্রাক-পিকাপে করে বালু এনে তা ভরাট করছে। স্বর্নিভর খাল ভরাট করার ফলে সেই খাল সংকুচিত হয়ে পানি নিষ্কাশনে চরম বাঁধা হয়ে দাড়ানোর উপক্রম হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, জনৈক মহিলা সরকারী খালের জায়গা ৫০.০০০/-হাজার টাকা দিয়ে এক ব্যক্তির নিকট হতে ক্রয় করেছেন। তারা আরো বলেছেন, জায়গার মূল মালিক হচ্ছে সরকার, সেই সরকারী জায়গা কিভাবে ঐ মহিলা ক্রয় করলো, আর কে বা বিক্রয় করলো, তা নিয়ে জনমনে চলছে নানা গুঞ্জন। এ বিষয়ে সুনগর ইউনিয়ন সহকারী ভুমি কর্মকতার্ মোঃ জাহিদুল ইসলাম এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, কঠোর লকডাউন-কে কাজে লাগিয়ে একটি মহল এ কাজটি করছে। আমি বিষয়টি সরেজমিনে তদন্ত করে দখলকারিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করবো।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers