বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
“ ভ্রাম্যমান আদালতে ৮জনকে জরিমানা” ফকিরহাটে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪২শতাংশ

“ ভ্রাম্যমান আদালতে ৮জনকে জরিমানা” ফকিরহাটে করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ৪২শতাংশ

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, শনিবার ভোর রাতের দিকে আট্টাকা এলাকার অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল হালিম মোড়ল (৬৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৪জন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অসিম কুমার সমাদ্দার জানান, ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৬জনের মৃত্যু হয়েছে। তিনি বলেন, শনিবার ৮০জনের নমূনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। নমূনা পরীক্ষায় ৩৪জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৪২শতাংশ। ফকিরহাটে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ও সংক্রমন বেড়েই চলেছে। আর উপসর্গ নিয়ে মারা যাচ্ছেন অনেকে। যা আড়ালে থেকে যাচ্ছে। স্বাস্থ্যবিধি না মনায় সংক্রমণ বেড়ে গেছে বলে স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগম জানান, কঠোর লকডাউনের বিধি নিষেধও স্বাস্থ্যবিধি অমান্য করায় গত ২৪ঘন্টায় ভ্রাম্যমান আদালতে ৮জনকে ২০হাজার ৯শত টাকা জরিমানা করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers