বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফকিরহাটে ১০ বছরের শিশুকে মারপিট, থানায় অভিযোগ

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফকিরহাটে ১০ বছরের শিশুকে মারপিট, থানায় অভিযোগ

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পল্লীতে তুচ্ছ ঘটনায় হীরন নামের ১০ বছরের একটি শিশুকে মারপিট করা হয়েছে। ২৫ জুন শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের কামটা গ্রামে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে ফকিরহাট মডেল থানায় হীরনের পিতা হোসেন (৩০) একটি লিখিত অভিযোগ করেছে। অভিযোগ সুত্রে জানা যায়, এদিন বিকেলে হীরন তার বাড়ীর সামনের রাস্তায় সাইকেল চালাচ্ছিল।এ সময় বিপরীত দিক থেকে একই গ্রামের ইয়ার আলী (৬০) নামের এক ব্যক্তি সাইকেল চালিয়ে আসে এবং দুর্ঘটনায় পতিত হয়। তুচ্ছ ওই দুর্ঘটনাকে কেন্দ্র করে ইয়ার আলী তখন হীরনকে মারপিট শুরু করে। হীরনের চীৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে ইয়ার আলী হীরনকে ছেড়ে দিয়ে চলে যায়। হীরন বাড়ীতে ফিরলে তার বাবা হোসেন হীরনকে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি ফকিরহাট মডেল থানায় সংশ্লিষ্ট বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers