বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
‘অলাভজনক’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কেন কর আরোপের প্রস্তাব

‘অলাভজনক’ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কেন কর আরোপের প্রস্তাব

বাংলাদেশে ২০২১-২২ অর্থবছরের যে বাজেট প্রস্তাব করা হয়েছে সেখানে শিক্ষাখাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ হারে আয়কর আরোপের কথা বলা হয়েছে।

এই প্রস্তাব উৎকণ্ঠায় ফেলেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। বাজেট ঘোষণার পর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়েছে আসছে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউথ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী রেসমি সাবা বলছেন যদি এই কর আরোপ করা হয় তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফির সাথে বাড়তি টাকা নেবে। অর্থাৎ চাপ পড়বে শিক্ষার্থীদের উপর।

“এই টাকা ভার্সিটি কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকেই নেবে। গতবার (২০১৫ সালে)যখন শিক্ষার্থীরা পেমেন্ট করতে গেছে তখন বুঝতে পেরেছে তার উপর ভ্যাট আরোপ করা হয়েছে,” বলেন তিনি।

“এখানে দুইটা বিষয় কনফিউজড করছে। একটা হল অলাভজনক প্রতিষ্ঠানের কাছ থেকে সরকার কেন কর নেবে , আর যদি লাভজনক হয়ে থাকে তাহলে সরকার আগে কেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয় নি?”

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনক প্রতিষ্ঠান হিসাবে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০’ অনুযায়ী ট্রাস্টের অধীনে পরিচালিত হয়ে থাকে।

এদিকে বিদ্যমান ট্রাস্ট আইন-১৮৮২ অনুযায়ী ট্রাস্টের অধীনে পরিচালিত অলাভজনক প্রতিষ্ঠান করযোগ্য নয়।

তাহলে সরকার কেন এই করের প্রস্তাব করেছে?

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব অধ্যাপক ফেরদৌস জামান বলেন, “সর্বশেষ ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আয় এবং ব্যয়ের মধ্যে যে পার্থক্য সেখান থেকে ১৫ শতাংশ কর ধরলে পৌনে আট কোটি টাকার মত আসে।”

মি. জামান বলেন, টাকার অংকে এটা অল্প হলেও সার্বিক বিবেচনায় করোনা পরিস্থিতি মাথায় রেখে রাজস্ব আদায়ের লক্ষ্যে এই করের প্রস্তাব করা হয়েছে।

“সরকারকে রাজস্ব আয় করতে হবে। কোন উপায় নেই। মহামারির কারণে আমাদের বিভিন্ন সেক্টরে যেমন অনেক বেশি খরচ কিন্তু সে তুলনায় আমাদের আয় কম। ঘাটতি বাজেটটাই বেশি। তারপরেও খরচ করে যেতে হবে প্যানডামিকের জন্য।”

২০১৫ সালের ভ্যাটের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন হয়

সরকার এর আগে ২০১৫ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজের ওপর সাড়ে ৭ শতাংশ ভ‌্যাট আরোপ করলে টানা কয়েক দিন ধরে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে তা প্রত্যাহার করে নেয়।

অর্থনীতিবিদ ড.ফাহমিদা খাতুন বলছেন, যদি কোন শিক্ষাপ্রতিষ্ঠান নিজেদের খরচ চালিয়ে কিছু লভ্যাংশ থাকে সেই অর্থ তারা প্রতিষ্ঠানের উন্নয়নে কাজে লাগাবে। সেখানে কর চাপিয়ে দেয়া অযৌক্তিক।

বর্তমানে ১০৭টি অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী।

বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি এক বিবৃতিতে জানিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো ট্রাস্টের অধীন অলাভজনক প্রতিষ্ঠান হওয়ায় ট্যাক্স-ভ্যাট প্রযোজ্য নয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers