বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
সড়ক দুর্ঘটনায় কলেজ পড়ুয়া মেধাবী ছাত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় কলেজ পড়ুয়া মেধাবী ছাত্রীর মৃত্যু

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলার আট্টাকী গ্রামের মেধাবী ছাত্রী মেহেরুন্নেছা শার্লী (২১) খুলনার লবনচরা এলাকার রূপসা সেতু সংলগ্ন মহাসড়কে শুক্রবার (০৪ জুন) বেলা সাড়ে ১১টায় মটরসাইকেল দুর্ঘটনায় মারা যায়। শার্লী ঢাকা তিতুমীর কলেজের মেধাবী ছাত্রী ছিলেন।

ফকিরহাটের আট্টাকী গ্রামের বাসিন্দা মৃত মহিউজ্জামান শান্ত’র কন্যা শার্লী বাবার মৃত্যুর পর ঢাকা মিরপুরে চাচার বাসায় থেকে লেখাপড়া করতো। করোনাকালে সে ফকিরহাট চলে আসে এবং ঈদের সময় সাতক্ষীরা সোনালী ব্যাংকে চাকরীরত চাচির কাছে বেড়াতে গিয়েছিলা। আজ চাচার সাথে মটরসাইকেল যোগে ফেরার পথে খুলনার লবনচরা পৌঁছালে পার্শ্ব রাস্তা থেকে একটি সাইকেল হঠাৎ তাদের সামনে ওঠে। উক্ত সাইকেল আরোহীকে বাঁচাতে মটরসাইকেল ব্রেক করলে পিছনে বসা শার্লী ছিটকে রাস্তার পাশের রেলিংএর উপর পড়ে যায়। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগলে ঘটনাস্থলে জ্ঞান হারিয়ে ফেলে। তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

তার এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মেধাবী ও শান্তশিষ্ট হওয়ায় সকলের কাছে শার্লী সকলের কাছে প্রিয় ছিলো। প্রাণচঞ্চল্যে ভরা এমন একজন মেয়ের মৃত্যুতে তার গ্রামের বাড়ি আট্টাকীতে এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে।মেহেরুন্নেছা শার্লীর মরদেহ খুলনা মেডেকেল কলেজ হাসপাতালে রয়েছে। আইনী প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত বাড়ি নিয়ে আসা হবে বলে পরিবার সূত্রে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers