বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে করোনা পরিস্থিতি নিয়ে গনমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

বাগেরহাটে করোনা পরিস্থিতি নিয়ে গনমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

বাগেরহাট অফিস
বাগেরহাটে করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি নিয়ে গনমাধ্যমকর্মীদের সাথে জেলা প্রশাসকের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ( ৩ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্যে দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোন্দকার রিজাউল করীম,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাব্বেরুল ইসলাম,মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার,সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার সুব্রত দাস,বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকী, সাবেক সভাপতি, আহসানুল করীম, বাবুল সরদার, আহাদ উদ্দীন হায়দার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, আলী আকবর টুটুল, মাহফুজুর রহমান, সাংবাদিক নকীব সিরাজুল হক,শেখ আজমল হোসেন,মোয়াজ্জেম হোসেন মজনু,শেখ আনিছুর রহমান, ইয়ামিন আলী প্রমুখ।বক্তারা বলেন,বাগেরহাট জেলায় সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধির কোনো বালাই নেই। এছাড়া করোনা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্য সেবা দেওয়ার ক্ষেত্রেও স্বাস্থ্য বিভাগ উদাসীন। ফলে বিড়ম্বনায় পড়তে হচ্ছে সাধারণ রোগীদের। শুধু করোনা উপসর্গ নিয়ে আসা রোগী নয়, অন্যান্যে রোগীরাও বঞ্চিত হচ্ছেন স্বাস্থ্য সেবা থেকে।চিকিতসক সংকট দেখিয়ে বেশিরভাগ রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে খুলনা মেডিকেলে। ফলে বেশি সমস্যায় পড়ছেন নিম্ন আয়ের মানুষেরা। তারা আরো বলেন, বর্তমান করোনা পরিস্থিতির অবনতি রোধে সকলের সমন্বয়ে এখন-ই কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসন বিভিন্ন উদ্যেগ নিয়েছে।প্রতিটি উপজেলায় জন সচেতনতা বৃদ্ধিতে মাইকিং, লিফলেট, মাস্ক বিতরণসহ মসজিদে মসজিদে প্রচারণা চালানো হচ্ছে। প্রয়োজনে আমরা আইনও প্রয়োগ করছি। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সচেতনতা সৃষ্ঠির পাশাপাশি জেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers