মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
কৃষকের ভুলে বেলজিয়াম-ফ্রান্সের সীমান্ত নিয়ে টানাটানি

কৃষকের ভুলে বেলজিয়াম-ফ্রান্সের সীমান্ত নিয়ে টানাটানি

চুলকাঠি ডেস্ক

পথের মাঝে পড়ে থাকা পাথর সরিয়ে দুই দেশের ঘুম হারাম করে দিয়েছেন বেলজিয়ামের এক কৃষকচলার পথে পাথর দেখলে তা সরিয়ে হাঁটাই স্বাভাবিক। কিন্তু ছোটখাট অসাবধানতার কারণে অনেক সময় বড় সমস্যা সৃষ্টি হয়ে যায়। তেমনই সমস্যার সৃষ্টি করেছেন বেলজিয়ামের এক কৃষক। পথের মাঝে পড়ে থাকা পাথর সরিয়ে এখন দুই দেশের ঘুম হারাম করে দিয়েছেন তিনি।বেলজিয়ামের সংবাদমাধ্যম সুদিনফো’র বরাত দিয়ে জানা যায়, বেলজিয়ামের ওই কৃষক সাধারণ পাথর ভেবে ফ্রান্স ও বেলজিয়ামের সীমানা নির্ধারনী পাথর সরিয়ে কৃষি জমির রাস্তা পরিষ্কার করেছিলেন। কিন্তু তার এই অসাবধনতার কারণে দু দেশে শুধু আলোড়নই সৃষ্টি হয় নি, বরং সীমানাই বদলে গেছে। এমনকি এই কান্ডের ফলে ফ্রান্সের সীমানা ছোট এবং বেলজিয়ামের সীমানা বেড়ে গেছে।স্থানীয়রা জানান, একজন স্থানীয় ইতিহাসবিদ বনের রাস্তা দিয়ে হাঁটার সময় লক্ষ্য করেন সীমানা চিহ্নিত করার পাথরটি ২ দশমিক ২৯ মিটার বা সাড়ে সাত ফুট সরে গেছে। তিনি তখনই বুঝতে পারেন জমি চাষের সময় ট্রাক্টরের সামনে পাথরটি আসায় বিরক্ত হয়ে ফ্রান্সের সীমানায় সরিয়ে রেখেছিলেন বেলজিয়ামের কৃষক।তবে মজার বিষয় হচ্ছে এ ঘটনায় দু’দেশের মধ্যে আন্তর্জাতিক কোন্দল সৃষ্টির পরিবর্তে হাসির বন্যা বয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers