মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
অভিজাত শপিংমলে পছন্দের জামা কিনল এতিম শিশুরা

অভিজাত শপিংমলে পছন্দের জামা কিনল এতিম শিশুরা

চুলকাঠি ডেস্ক

জান্নাত, জোনাকী, শারমিনদের কারও বাবা নেই, কারও নেই মা। কুমিল্লা নগরীর সংরাইশ সরকারি শিশু পরিবারে (বালিকা) তাদের মতো একশ শিশু রয়েছে। এসব অসহায় শিশুকে নিয়ে ঈদের আনন্দে শামিল হতে এগিয়ে এসেছে দু’টি বেসরকারি সংস্থা। নগরীর অভিজাত শপিংমলে নিয়ে এসে তাদের পছন্দের পোশাক কিনে দেওয়া হয়। নতুন জামা পেয়ে তারাও আনন্দে উদ্বেলিত।শিশু পরিবার সূত্রে জানা যায়, এখানে বিভিন্ন বয়সের একশ নিবাসী (বালিকা) অবস্থান করছে। বয়স অনুযায়ী তারা শিশু শ্রেণি থেকে শুরু করে কলেজ পর্যন্ত পড়াশোনা করছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ শিশুদের মার্কেটে নিয়ে তাদের জন্য ঈদের নতুন পোশাক কেনার আনন্দদানের ব্যতিক্রমী আয়োজন করেছে কুমিল্লার মেগা ফ্যাশন হাউস অ্যান্ড স্টুডিও ও সামাজিক সংগঠন কাকলী ফাউন্ডেশন। গত সোম ও মঙ্গলবার স্বাস্থ্যবিধি মেনে তাদের জন্য পছন্দের পোশাক কিনে দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন- জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান, শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি, ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইফ উদ্দিন রনি, মেগা ফ্যাশন হাউস অ্যান্ড স্টুডিওর স্বত্বাধিকারী আবদুল বারিক খান রানা, কাকলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাবেক কাউন্সিলর কোহিনুর আক্তার কাকলী, ডিজাইনার মশিউর মাসুদ, ব্যাংকার মনজুর-বিন আলম রানা, কাকলী ফাউন্ডেশনের

ভলান্টিয়ার ইউনিটের সভাপতি কাজী মো. ফয়সাল, সাধারণ সম্পাদক আসিফ সানি, সদস্য নাসির উদ্দিনসহ অনেকে।পছন্দমতো পোশাক কিনতে পেরে আনন্দিত সরকারি শিশু পরিবারের নিবাসীরা। মঙ্গলবা দুপুরে এ বিষয়ে জান্নাত, জোনাকী, শারমিন, তাইফা, মরিয়ম, নুরজাহান, লিমা, খুশি, সাবরিন, মনিরা ও তাহমিনা জানায়, এ সরকারি নিবাসই তাদের ঘরবাড়ি। ঈদ এলেই অপেক্ষায় থাকত- কে কিনে দেবে একটি নতুন জামা।শিশু পরিবারের ব্যবস্থাপনা কমিটির সদস্য সাইফ উদ্দিন রনি জানান, এসব অসহায় শিশুর পছন্দের পোশাকের জন্য চার লাখ ২৫ হাজার টাকা ব্যয় হয়েছে। তাদের খাবার, শিক্ষা, পোশাক, বই কিনে দেওয়াসহ যে কোনো সহায়তায় সমাজের বিত্তবানরা এগিয়ে এলে তারাও এক সময় সমাজে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পাবে।শিশু পরিবারের উপতত্ত্বাবধায়ক শরফুন্নাহার মনি বলেন, অসহায় নিবাসীদের ঈদ আনন্দে যে দুটি সংস্থা অর্থ ব্যয় করে তাদের মুখে হাসি ফুটিয়েছে, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করব, এ শিশু পরিবারের নিবাসীদের যে কোনো সহায়তায় অন্যরাও এগিয়ে আসবেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers