সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে ইটের আঘাতে নারীকে হত্যার অভিযোগ

ফকিরহাটে ইটের আঘাতে নারীকে হত্যার অভিযোগ

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ইটের আঘাতে তাসলিমা বেগম (৪২) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত তাসলিমা বেগম ব্রাহ্মণ রাকদিয়া গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী। শুক্রবার সকাল ১১টার দিকে মডেল থানা পুলিশ, ময়না তদন্তের জন্য ওই নারীর মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযাগে নিহতের জা রাজিয়া বেগম (৪৫) কে আটক করেছেন মডেল থানা পুলিশ। অপর অভিযুক্ত বাবু শেখ পালিয়ে গেছে। নিহতের পরিবার জানায়, ২৮এপ্রিল সন্ধ্যায় ফকিরহাট সদর ইউনিয়নের কাঠালতলার ব্রাহ্মণ রাকদিয়া গ্রামের নাসির উদ্দিনের পুত্র মো: হামিমের সাথে তার চাচাতো ভাই মহিবুল্লাহ শেখের পুত্র বাবু শেখ এর সাথে শরবত খাওয়াকে কেন্দ্র করে উভয় পরিবারের সাথে বাকবিতন্ডা সৃষ্টি হয়। এক পর্যায়ে তাসলিমা বেগম-কে তার জা রাজিয়া বেগম ও রাজিয়ার ছেলে বাবু শেখ ইট দিয়ে মাথায় আঘাত করে। গুরুত্বর আহত তাসলিমাকে ঐদিন রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। নিহতের পুত্র মো: জামাল ও হামিম শেখ জানান, তার মাকে মাথায় ইটের আঘাত করে হত্যা করা হয়েছে। তারা এই হত্যার সঠিক বিচার দাবী করেন। এ ব্যাপারে মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মো: খায়রুল আনাম জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্র পাওয়া গেছে। এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়না তদন্ত প্রতিবেদন ও সঠিক তদন্ত সাপেক্ষে মৃত্যুর কারন উদঘাটন করা সম্বব হবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers