সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে করোনা টিকার দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত ২২ হাজার নিবন্ধনকারী

বাগেরহাটে করোনা টিকার দ্বিতীয় ডোজ থেকে বঞ্চিত ২২ হাজার নিবন্ধনকারী

মোল্লা আব্দুর রব, বাগেরহাট ব্যুরো অফিস

বাগেরহাটে করোনা টিকার প্রথম ডোজ গ্রহনকারী ২২ হাজার নিবন্ধনকারীর দ্বিতীয় ডোজ গ্রহন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।নির্ধারিত সময়ে এসে টিকা দিতে না পেরে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন নিবন্ধনকারীরা।বুধবার (২৮ এপ্রিল) বেলা ১২টার দিকে বাগেরহাট সদর হাসপাতাল করোনা টিকা দান কেন্দ্রের দ্বিতীয় ডোজ শেষ হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।বাগেরহাট জেলায় প্রথম ধাপে ৫৪ হাজার ৭‘শ ৮৪ জন নিবন্ধনকারী টিকা দিয়েছিল।দ্বিতীয় ধাপে ৩২ হাজার নিবন্ধনকারী টিকা গ্রহন করেছেন।এই হিসেবে এখনও ২২ হাজার টিকা গ্রহনকারী দ্বিতীয় ডোজ গ্রহনের অপেক্ষায় রয়েছেন।তবে সরকার থেকে পাওয়া পাওয়া দ্বিতীয় ডোজ শেষ হওয়ায় অনিশ্চিয়তায় পড়েছেন নিবন্ধনকারীরা।দুপুরে বাগেরহাট সদর হাসপাতালের নব নির্মিত ১৫০ শয্যা ভবনের সামনে টিকা গ্রহন প্রত্যাশীদের জটলা দেখা যায়।নির্ধারিত দিনে এসে টিকা দিতে না পেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন অনেকে।দুই বোন নিয়ে করোনার দ্বিতীয় ডোজ নিতে আসা গ্রাম্য চিকিৎসক আলিমুজ্জামান বলেন, নিবন্ধন করে প্রথম ডোজ দিয়েছিলাম। আজকে দ্বিতীয় ডোজ দেওয়ার তারিখ ছিল। দুই বোনকে নিয়ে আসছি টিকা দিতে।টিকা শেষ আমাদের আগে জানাত, তাইলে আসতাম।এই রোদের মধ্যে এসে ফিরে যাওয়া যে কত কষ্টের তা কিভাবে বুঝাব।সায়ড়া গ্রাম থেকে টিকা নিতে আসা কে এম হুমায়ুন রেজা, ভারতী দাস,অসীত দাসসহ কয়েক জন বলেন,আজ আমাদের করোনা টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার কথা ছিলহাসপাতালে এসে দেখি টিকাদান কক্ষে কেউ নেই।রেডক্রিসেন্টের একটা ছেলে দেখি সামনে দাড়ানো।তার কাছে জানতে পারলাম টিকা শেষ।টিকা দিবে না আমাদের আগে জানিয়ে দিত।তাইলে আমরা আসতাম না।শুধু এরা নয় এরকম অভিব্যক্তি প্রকাশ করেছেন আরও অনেকে।কর্তৃপক্ষের উদাসিনতায় টিকা গ্রহনকারীরা এমন ভোগান্তিতে পড়েছে বলে দাবি করেছেন শহরের রিংকু পাল নামের এক নারী।বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বলেন,করোনা টিকাদান কার্যক্রম শুরুর সাথে সাথে আমরা খুব আন্তরিকতার সাথে প্রথম ডোজের টিকাদান কার্যক্রম শেষ করেছি।প্রথম ধাপে আমরা ৫৪ হাজার ৭‘শ ৮৪ জনকে টিকা দিয়েছি।দ্বীতিয় ধাপে আমরা ৩৬ হাজার ডোজ টিকা পেয়েছিলাম।এর মধ্যে প্রায় ৩২ হাজারের বেশি ডোজ টিকা প্রদান সম্পন্ন করেছি।আজকে সদর হাসপাতাল কেন্দ্রের টিকা শেষ হয়ে গেছে।আমরা টিকাদান কেন্দ্রের সামনে বড় ব্যানারে টিকা শেষ লিখে টানিয়ে দেওয়া হবে।সামাজিক যোগাযোগ মাধ্যমেও টিকা শেষের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।তিনি আরও বলেন,দ্বিতীয় টিকা দিতে না পারলে হতাশ হওয়ার কিছু নেই।এই টিকা কিছুদিন পরেও নিলে কোন সমস্যা নেই।সরকার প্রদত্ত টিকা শেষ হওয়ায় আমি উর্দ্ধোতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।খুবই শীঘ্রই আমরা নতুন কিছু ডোজ পাব।আশাকরি তখন অবশিষ্ট সবাইকে টিকা প্রদান করতে পারব।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers