সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট জেলায় ফকিরহাট উপজেলায় বেতাগা ইউনিয়নের ৩নং ধনপোতা গ্রামের বড়বাড়ী জামে মসজিদে গত ১৭ই এপ্রিল সন্ধ্যার পরে মসজিদের বিল্ডিং এর সানসেটের উপর থেকে এলাকার তক্ষখ চক্ররা একটি তক্ষখ কে সু-পরিকল্পিত ভাবে ধরে নিয়ে তাদের বাড়ীতে পাচারের উদ্যেশে রাখে। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হলে বিষয়টি ফকিরহাট মডেল থানা প্রশাসন উক্ত তক্ষখ সাপটি উদ্ধার করে থানায় হেফাজতে নিয়ে যায় । তক্ষখ এর বিষয়ে গত শুক্রবার মসজিদে জুম্মাবাদ তক্ষখ সাপ চক্রের সদস্যরা ও তাদের পক্ষের কয়েকজন, যে সব ব্যক্তিরা থানা প্রশাসন কে খবর দিয়েছে তাদের বিভিন্ন ভয় ভিতি সহ দেখে নেওয়ার হুমকি দেয়, আরও বলে এসব ছোট ছোট ব্যাপার তাদের কাছে কিছু নয় । তাদের উপরি মহলের লোকজন আছে প্রয়োজনে তাদের বিরুদ্ধ আচারণকারী দের সময়-সুযোগ মত ব্যবস্থা করে দেবে। তক্ষখ সাপের বিষয় নিয়ে এলাকার সাধারণের মধ্যে আতংক বিরাজ করছে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে বলেন ওরা তো মসজিদের ভিতর থেকে এ কাজ করতে পারে, তা’হলে এলাকায় অনেক অনেক বড় ধরনের অপরাধ কর্মকান্ড ঘটাতে পারে বলে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি সহ প্রশাসনের উর্দ্ধতন কতৃপক্ষের নিকট তক্ষখ সাপ চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জোর দাবি জানাচ্ছেন এলাকাবাসী।
Leave a Reply