সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে হাজত খানার সামনে থেকে পালালেন ১৫ মামলার আসামী

বাগেরহাটে হাজত খানার সামনে থেকে পালালেন ১৫ মামলার আসামী

বাগেরহাট অফিস
বাগেরহাটে হাফিজুর রহমান ওরফে শিপন (২৯) নামের এক চুরি মামলার আসামী হাজত খানার সামনে থেকে পালিয়েছেন।রবিবার (২৫ এপ্রিল) বিকেলে বাগেরহাট কোর্ট পুলিশের হাজত খানার সামনে থেকে পুলিশকে ধাক্কা দিয়ে সে পালিয়ে যায়।পলাতক হাফিজুর রহমানকে আটক করতে পুলিশ অভিযান শুরু করেছে।পলাতক হাফিজুর মোংলা উপজেলার কানাই নগর গ্রামের আবু বক্কর খা‘র ছেলে।১লা মার্চের একটি চুরির মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার দেখায় পুলিশ।ওই চুরির মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হাফিজুরকে একদিনের রিমান্ডে নিয়েছিল মোংলা থানা পুলিশ।এর আগে ইয়াবাসহ হাফিজুর রহমানকে আটক করেছিল মোংলা থানা পুলিশ।হাফিজুর রহমানের নামে বিভিন্ন আইনে অন্তত ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছেন মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী।বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন,একদিনের রিমান্ড শেষে হাফিজুর রহমানকে হাজত খানায় প্রবেশের সময় তার হাতকড়া খোলার সময় সে পুলিশকে ধাক্কা মেরে পালিয়ে যায়।তাৎক্ষনিকভাবে হাফিজুর রহমানকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers