সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
কঠোর লকডাউনের ১২ দিনে বাগেরহাটে ২৬৪ মামলা, সোয়া দুই লক্ষ টাকা জরিমানা

কঠোর লকডাউনের ১২ দিনে বাগেরহাটে ২৬৪ মামলা, সোয়া দুই লক্ষ টাকা জরিমানা

বাগেরহাট অফিস
কঠোর লকডাউনের ১২দিনে বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানা ও বিভিন্ন আইন অমান্য করায় ২‘শ ৬৪ জনকে ২লক্ষ ১৫ হাজার ৩‘শ টাকা জরিমানা করা হয়েছে।কঠোর লকডেউনের প্রথম দিন ১৪ এপ্রিল থেকে ২৫ রাত পর্যন্ত ১২ দিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।ভ্রাম্যমান আদালত পরিচালনার পাশাপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাক্স বিতরণসহ নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালু রয়েছে।
এছাড়া রমজানে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরও অভিযান জোরদার করেছে। ১৪ এপ্রিল থেকে ২৬ এপ্রিল দুপুর পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের পক্ষ থেকে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এই সময়ে খাওয়ার অনুপযোগী বেশকিছু পন্য নষ্ট করা হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, বাগেরহাটের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।
বাগেরহাটের জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক বলেন, লকডাউনের শুরু থেকে মানুষকে ঘরে রাখতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমান আদালত পরিচালনা করছি।জনগনকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ, মাইকিংসহ নানা ধরণের সচেতনতামূলক কার্যক্রম চালু রয়েছে।করোনায় কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। নিম্ন আয়ের মানুষ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে রমজানের শুভেচ্ছা উপহারও দেওয়া হয়েছে। সর্বোপরি করোনাকালীন সময়ে মানুষকে ঘরে রাখতে ও সুস্থ্য রাখতে জেলা প্রশাসন চেষ্টা করে যাচ্ছে।করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যা্হত থাকবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers