সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ফকিরহাটে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট-রূপসা পুরাতন সড়কের ফকিরহাটের আট্টাকা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সমানে মটর সাইকেলের ধাক্কায় শেখ শাহাবুদ্দিন সাবু (৬৩) নামের একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। সে আট্টাকা গ্রামের মৃত তৈয়বুর রহমানের পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সকাল সাড়ে ৮টার দিকে অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবি শেখ শাহাবুদ্দিন সাবু নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় একই গ্রামের শেখ কেরামত আলীর ছেলে শেখ জিহাদুল ইসলাম ফকিরহাট থেকে মটর সাইকেল যোগে দ্রুত গতিতে বাড়ী যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দিলে তিনি গুরুত্বর আহত হন। এসময় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর তিনি সেখানে মারা যান। এসময় মটর সাইকেল চালক শেখ জিহাদুল ইসলাম আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এঘটনায় উক্ত এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers