সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত-২

ফকিরহাটে সড়ক দূর্ঘটনায় ট্রাক চালক নিহত, আহত-২

স্টাফ রিপোর্টার

ফকিরহাটে পন্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মো. আমিরুল ইসলাম (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। এসময় অপর ট্রাকে থাকা পিতা ও পুত্র আহত হয়েছেন। তাৎক্ষনিক তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা -মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার সদরের পালেরহাট এলাকায় এই দূর্ঘটনা ঘটে।নিহত ট্রাক চালক মো. আমিরুল ইসলাম চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সানঘাট গ্রামের মো. রইস উদ্দিনের ছেলে।আহত ট্রাক চালক মো. সিরাজের বাড়ি খুলনার ফুলতলা এলাকায়।ফকিরহাট থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ জানান, গোপালগঞ্জ থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক ঘটনাস্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি ট্রাকই দুমড়ে মুচড়ে যায়।দূর্ঘটনায় খুলনাগামী ট্রাকের চালক আমিরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। অপর ট্রাকের চালক মো. সিরাজ ও তার ছেলে আসিব গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে। আহত বাবা ও ছেলেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers