সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে কলেজ ছাত্রী ধর্ষনকারী আটক

ফকিরহাটে কলেজ ছাত্রী ধর্ষনকারী আটক

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে এক কলেজ ছাত্রী ধর্ষনের শিকার হয়েছে। এ ঘটনায় ঐ নিযার্তিত ছাত্রী নিজ বাদী হয়ে শুক্রবার রাতে একজনকে আসামী করে মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। রাতেই পুলিশ অভিযুক্ত অনিক বোস (২০) কে আটক করেছে। আটককৃত যুবক উপজেলার রাজপাট গ্রামের অমল বোসের ছেলে। মামলার সংক্ষিপ্ত বিবরনে জানা গেছে, টাউন-নওয়াপাড়া গ্রামের এই নারীর সাথে গত ৫মাস পূর্বে মোবাইল ফোনের মাধ্যমে উক্ত যুবকের পরিচয় হয়। এই পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। একপযার্য়ে ছেলেটি আসা-যাওয়া শুরু মেয়েটির বাড়ীতে। গত ১৩ এপ্রিল সন্ধ্যায় বাড়ীতে কেউ না থাকায় কলেজ ছাত্রীকে একা পেয়ে জোর পূর্বক ধর্ষন করে এবং সেই দৃশ্য মোবাইল ফোনে ধারন করে। পরবর্তীতে সেই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয়ভীতি দিয়ে অর্থ দাবী করে। তার দাবীকৃত অর্থ না দিতে পারায় একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই দৃশ্যে ছড়িয়ে দেয় বলে মামলায় উল্ল্যেখ করেছে। এ ঘটনায় কলেজ ছাত্রী আইনের আশ্রয় গ্রহন করেন। এব্যাপারে মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনামের সাথে আলাপকালে তিনি জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহন করা হয়েছে। মামলার আসামীকে আটক করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers