সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
বরিশালের পাইকারি ইলিশ বিক্রয় কেন্দ্র থেকে ঢাকায় সীমিত পরিসরে ইলিশ মাছ সরবরাহ শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে বরিশাল পোর্ট রোড পাইকারি ইলিশের আড়ত থেকে ১৬০০ কেজি ইলিশ ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সরবরাহকারীরা।ইলিশ সরবরাহকারীদের সুপারভাইজার বাদশা মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, সাধারণত ইলিশের চাহিদা এ সময়ে প্রচুর থাকে। কিন্তু লকডাউনের শুরুতে মাছ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর আজ তৃতীয় দিন থেকে ঢাকার বাজারে অল্প পরিমাণে আবার মাছ সরবরাহ শুরু হয়েছে। তবে, সরবরাহকৃত মাছের দাম অন্তত দেড়গুণ বেড়েছে।তিনি জানান, এক কেজি ইলিশ মাছ ১৫০০ টাকা ও ৮০০ গ্রাম ওজনের মাছ এক হাজার টাকা কেজি দরে পাঠানো হচ্ছে। যা আগে ১০০০ টাকা ও ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হতো।তিনি আরও জানান, স্বাভাবিক সময়ে ৫-৬ গাড়িতে অন্তত ৩০০ থেকে ৪০০ মণ ইলিশ পাঠানো হতো। এখন পাঠানো হচ্ছে খুবই কম। এ পরিমাণ কমে আগের চেয়ে অন্তত ১০ ভাগের এক ভাগ হয়েছে।বরিশাল পোর্ট রোড মৎস্য আড়তদার সমিতির সম্পাদক নীরব হোসেন টুটুল জানান, এ সময় অভয়াশ্রম থেকে মাছ ধরা বন্ধ। লকডাউনের কারণে তাদের বাইরের নদী থেকে মাছ ধরে সীমিত পরিসরে ঢাকায় পাঠাতে হচ্ছে।এর ফলে, স্বাভাবিক সময়ের চেয়ে দাম কিছুটা বেড়েছে বলে জানান তিনি।তিনি বলেন, ‘বাজারে তেমন ইলিশ নেই। জেলেরা বড় নদীতে জাল ফেলতে পারছেন না। স্থানীয় নদী থেকে ইলিশ সংগ্রহ করে ঢাকায় পাঠাতে হচ্ছে। এ মুহূর্তে ভোলার নদ-নদীতেই কিছু ইলিশ ধরা পড়ছে।’

Leave a Reply