সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
বাগেরহাটে এটিএম বুথে নেই টাকা,ভোগান্তিতে গ্রাহকরা

বাগেরহাটে এটিএম বুথে নেই টাকা,ভোগান্তিতে গ্রাহকরা

বাগেরহাট অফিস
বাগেরহাটে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথে টাকা না থাকায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা।জরুরী প্রয়োজন থাকায় অনেককে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে দেখা গেছে এটিএম বুথের সামনে।অনেকে আবার টাকা না পেয়ে ফিরে গেছেন।মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে বিভিন্ন এটিএম বুথ ঘুরে এসব জানা যায়।বিকেল দেড়টা থেকে ৪টা পর্যন্ত বাগেরহাট শহরের সোনালী ব্যাংক,ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক,ও ইসলামী ব্যাংকের বুথ ঘুরে দেখা যায় বুথগুলোর অর্ধেক সাটার টানা।নেই কোন সিকিউরিটি গার্ড।সোনালী ব্যাংকের বুথের সামনে দাড়িয়ে থাকা কেশবপুর গ্রামের আছাদুজ্জামান সহ একাধিক লোক বলেন,দুপুর দেড়টা থেকে দাড়িয়ে আছি এখন পৌনে চারটা বাজে এখনও বুথের সাটার খোলেনি। অনেকক্ষন পর একজন সিকিউরিটি গার্ড এসে বললেন অপেক্ষা করেন টাকা পাবেন।এ বিষয় জানতে চাইলে সোনালী ব্যাংকের বাগেরহাট শাখার ব্যবস্থাপক মোঃ জাহিদুল ইসলাম বলেন,টাকা শেষ হয়ে যাওয়ার কারণে বন্ধ রয়েছে।আমরা টাকা লোড করছি।পুরোনো টাকা থাকার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে।এদিকে সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের বুথের সামনে অপেক্ষা করেও টাকা তুলতে পারেননি বাগেরহাট সদর উপজেলার ডেমা এলাকার মোঃ শাহিন।তিনি বলেন, আগামী কাল থেকে লকডাউন।সবকিছু বন্ধ থাকবে,আজকে টাকা না তুলতে পারলেতো বিপদে পড়ে যাব।শুধু শাহিন নয় এমন অনেককেই এভাবে অপেক্ষা করতে দেখা গেছে বুথের সামনে।কেউ কেউ আবার বিরক্ত হয়ে ফিরে গেছেন, আগামী কাল উত্তোলন করবেন বলে।টাকা না থাকায় ইসলামী ব্যাংকের এটিএম বুথও বন্ধ ছিল কয়েক ঘন্টা।বিকেল থেকে দুটি কাউন্টারের একটি কাউন্টার চালু হয়েছে বলে জানান এটিএম বুথের সিকিউরিটি গার্ড মেহেদী হাসান।ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আব্দুর রশীদ বলেন,নেটওয়াকের্র সমস্যার কারণে এটিএমবুথ মাঝে মাঝে বন্ধ থাকে।টাকা শেষ হওয়ার কারণে আপতত বন্ধ রয়েছে। টাকা লোড করা হচ্ছে,কিছুক্ষনের মধ্যেই গ্রাহকরা টাকা তুলতে পারবেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers