সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
ফকিরহাট প্রতিনিধি
দেশব্যাপী করোনার পরিস্থিতিতে জনসাধারনের প্রাণীজ পুষ্টি নিশ্চিত করণে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে। বাগেরহাটের ফকিরহাট উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে রবিবার সকাল ১০টায় ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান স্বপন দাশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: পুস্পেন কুমার শিকদার, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় দত্ত, যুব উন্নয়ন কর্মকর্তা মো: আমজাদ হোসেন সরদার, প্রকল্পের কর্মকর্তা মৌসুমী আক্তার প্রমূখ।
Leave a Reply