সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
বিএনপি’র নেতার হামলায় মা ও ছেলে মারাত্মক জখম বাগেরহাটে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা খেলার সরঞ্জাম বিতরণ রাজনগরে চেয়ারম্যান প্রার্থী শেখ শাহিনুর রহমান পলাশের মোটরসাইকেল গণসংযোগ রামপালে দুরারোগ্য রোগে আক্রান্ত ৩ বছরের জোবায়ের, চিকিৎসায় প্রয়োজন ৩ লাখ টাকা রামপালে জমি দখল চেষ্টা ও মামলা করে হায়রানির অভিযোগে সংবাদ সম্মেলন জাতীয় ইমাম ও খতিব সংস্থার মতবিনিময় সভাকে ঘিরে জেলা আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা মাহফুজুর রহমানের ব্যাপক প্রস্তুতি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে নববী আদর্শ বাস্তবায়নের বিকল্প নেই। বাগেরহাটের মতবিনিময় সভায় বক্তারা রাখালগাছির কৃতি সন্তান হাবিব জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক জলবায়ু বিপর্যয়ের ঝুকি মোকাবেলায় উপকূলীয় অঞ্চলকে সুরক্ষিত রাখতে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি
ফকিরহাটে করোনার টিকা দ্বিতীয় ডোজ প্রদান শুরু

ফকিরহাটে করোনার টিকা দ্বিতীয় ডোজ প্রদান শুরু

ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দ্বিতীয় ডোজ কোভিড-১৯ এর টিকা প্রদান কার্যক্রম। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৬৮জন করোনার দ্বিতীয় ডোজ টিকা প্রদান করেছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। এরমধ্যে যারা টিকা গ্রহন করেছেন তাদের মধ্যে রয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার, সরকারি ফকিরহাট ফজিলাতুন্নেছা মুজিব মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, উপজেলা কৃষি অফিসার মোঃ নাছরুল মিল্লাত, কৃষি সম্প্রসারণ অফিসার তন্ময় কুমার দত্ত, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর দেবরাজ মিত্র, উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ ফারুক হোসেন, সাংবাদিক মান্না কুমার দে, আহসান টিটো সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উল্লেখ্য, ফকিরহাটে এ পর্যন্ত কোভিড-১৯ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ৯ হাজার ৬২ জন। টিকা গ্রহণের জন্য নিবন্ধন করেছেন প্রায় ১২ হাজার মানুষ। এদিন মোট ৬৮জন করোনার দ্বিতীয় ডোজ গ্রহন করেছেন। পাশাপাশি প্রথম ডোজ টিকা প্রদান অব্যাহত রয়েছে। এছাড়া বর্তমানে নিয়মিতভাবে করোনার নমূনা সঙগ্র করা হচ্ছে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্ত ডা:অসিম কুমার সমাদ্দার জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers