বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিমন্ত্রী হওয়ায় এমপি শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের শুভেচ্ছা ও অভিনন্দন
প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা

প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা

রামপাল  প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানানো হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঁশতলী ইউনিয়নের বড়দিয়া গ্রামের নিজ বাসভবনে ক্লাবের নেতৃবৃন্দ এ অভ্যর্থনা জানান। এ সময় প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম সংক্ষিপ্ত আলোচনায় সাংবাদিকদের উদ্দেশে বলেন, ন্যায়, নীতি ও সত্য উদ্ঘাটনের মাধ্যমে দেশের উন্নয়নে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। প্রতিনিয়ত সংগ্রামের মধ্য দিয়ে সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অগ্রণী। তিনি আরও বলেন, “আপনারা নির্ভয়ে এলাকায় সংঘটিত অপরাধ তুলে ধরবেন। আমি কথা দিচ্ছি—অপরাধী যেই হোক, কোনো ছাড় নয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” অভ্যর্থনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাব রামপালের আহ্বায়ক মোতাহার হোসেন মল্লিক, সদস্য সচিব মো. মেহেদী হাসান, সদস্য এ. এইচ. নান্টু, কবির আকবর পিন্টু, এম. এ. সবুর রানা, সুজন মজুমদার, লায়লা সুলতানা, মো. হারুন শেখ, তুহিন মোল্লা, আব্দুল্লাহ শেখ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers