বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিমন্ত্রী হওয়ায় এমপি শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাটে ৪ টি আসনের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে

বাগেরহাটে ৪ টি আসনের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন চলছে

আসাদুজ্জামান শেখ, নিজস্ব প্রতিবেদক 

বাগেরহাটের ৪ টি আসনের ৫৪৭ টি ভোট কেন্দ্রে সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা যায় নারী পুরুষ লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করছেন। ভোট কেন্দ্রে কয়েক জনের সাথে কথা বলে জানা যায় সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থেকে শান্তিপূর্ণভাবে পছন্দের প্রার্থীকে ভোট দিতে ইচ্ছা প্রকাশ করেন। ভোট দিতে আশা জুলাই যুদ্ধ হাসিবুর রহমান রবি বলেন, বিগত ১৭ বছর ধরে মানুষ যে ভোটের জন্য উৎসুক ছিলেন আজ তা পূর্ণ হওয়ার দ্বার প্রান্তে তাই আমার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেছি । খানপুর ইউনিয়ন ও রাখালগাছি ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় বেলা ১টা পর্যন্ত ৫৫% ব্যালট বাক্সে ভোট পড়েছে। খানপুর ও রাখালগাছি ইউনিয়নে প্রতিটি ভোট কেন্দ্রে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়া গণভোট চলছে। উল্লেখ্য এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গতকাল বেলা ১১ টার সময় ভোটবাক্স সহ নির্বাচনী জেলার সব উপজেলা পরিষদ মিলনায়ত থেকে এই বিতরনী অনুষ্ঠানের উদ্বোধন করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তাগন। এসময় প্রিজাইডিং অফিসার, আনসার সদস্য ও পুলিশ সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণ ভোটের জন্য গোলাপি ব্যালট পেপারসহ ভোটার তালিকা। বাগেরহাটের ৪ টি সংসদীয় আসন , ৬ লাখ ৮২ হাজার ৭শ ৩৯জন পুরুষ, ৬ লাখ ৭৮ হাজার ৩শ জন নারী এবং অন্যান্য ১৪ জনসহ মোট ১৩ লাখ ৬১ হাজার ১ শ ১১ জন ভোটার রয়েছেন। এছাড়া ৭৫ টি ইউনিয়ন ও ৩ টি পৌরসভা নিয়ে গঠিত বাগেরহাটের ৪টি আসনে ৫৪৭টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ১৮৬ টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ ২২৩ টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ এবং ১৩৮টি কেন্দ্রকে সাধারন হিসেবে বিবেচনা করছে নির্বাচন কমিশন। বাগেরহাট জেলার ৪টি আসনে মোট ২৩ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দীতা করছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers