বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিমন্ত্রী হওয়ায় এমপি শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের শুভেচ্ছা ও অভিনন্দন
রামপালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন

রামপালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এ দিবস পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে এক র‍্যালি বের করা করা হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি এর সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ আলী, প্রেসক্লাব রামপাল এর সভাপতি এম, এ সবুর রানা, রামপাল থানার এসআই রিপন কুমার প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি বলেন, বাংলাদেশের  রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। বিদেশে গিয়ে টাকা পাঠিয়ে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছে। বিদেশ গমনে সিন্ডিকেট জটিলতা রয়েছে। বেশী টাকা খরচ করে বিদেশ যেতে হয়। অসংখ্য পাচারকারী সিন্ডিকেট মানব পাচার করছে। প্রতিদিন খবর পাই অবৈধ পথে সাগর পাড়ি দেয়ার সময় সাগরে ডুবে মারা যায়, নিহত হন, আটক হয়ে মানবেতর জীবন যাপন করেন এদেশের শ্রমজীবী মানুষ। আমরা যদি দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারি, তবে বিদেশে গিয়ে বেশী আয়ের সুযোগ পাবে। প্রতারক ও পাচারকারীদের দৌরাত্ম্য থেকে মুক্ত থাকতে হলে অবশ্যই বিদেশগামী প্রবাসীদের সচেতন হতে হবে এবং প্রশাসনের সহযোগীতা নিতে হবে। তিনি বিদেশগামীদের সচেতন অনুরোধ করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers