বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
ফকিরহাটে পেট্রোল পাম্পে মোবাইল কোর্টের অভিযানে এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা দুটি পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ ঘোষণা

ফকিরহাটে পেট্রোল পাম্পে মোবাইল কোর্টের অভিযানে এক লক্ষ দশ হাজার টাকা জরিমানা দুটি পেট্রোল পাম্পে তেল সরবরাহ বন্ধ ঘোষণা

 ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন এর নির্দেশনায় ফকিরহাট উপজেলার ৯ টি পেট্রোল পাম্প এবং ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করা হয়, ৫ টিতে পরিমাপে কম দেওয়া এবং নিবন্ধন সহ হালনাগাদ কাগজপত্র না থাকা সহ বিভিন্ন অপরাধে মোট ১ লক্ষ ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় বি এস টি আই খুলনার পরিদর্শক  হাফিজুর রহমান ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন। পেশকার  ইমরান হোসেন রবি উপস্থিত ছিলেন এবং ফকিরহাট মডেল থানার এ.এস.আই কাবিল উদ্দিন সহ একদল চৌকস পুলিশ সদস্য অভিযানে আইন শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেন। খোলা স্থানে লাইসেন্স বিহীন পেট্রোলিয়াম বিক্রির বিরুদ্ধেও সচেতনতা মূলক ক্যাম্পেইন চালানো হয়। ভোক্তাদের অধিকার রক্ষায় এরূপ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ । এছাড়া অভিযানে মোটরসাইকেল আরোহীদের দুর্ঘটনা এড়াতে  হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে সচেতনতা মূলক ক্যাম্পেইন চালানো হয়। ৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে – ১। মেসার্স রিফুয়েলিং এন্ড এলপিজি অটোগ্যাস স্টেশন, ফলতিতা, ফকিরহাট, বাগেরহাট- কে বৈধ ক্যালিব্রেশন সনদ ব্যতীত ট্যাংকলরি ০১(এক)টি ব্যবহারের অপরাধে  ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ৩২(৩)/৪৮ ধারা অনুযায়ী ৫,০০০/- জরিমানা করা হয়। ২। মেসার্স শিউলি ফিলিং এলপিজি অটোগ্যাস স্টেশন, ফকিরহাট, বাগেরহাট- কে প্রতি ১০ লিটার পেট্রোলে ৭০ মিলিলিটার কম প্রদান করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৫,০০০/- জরিমানা করা হয়। ৩। মেসার্স কামাল ফিলিং স্টেশন, পিলজংগ, ফকিরহাট, বাগেরহাট – কে বৈধ ক্যালিব্রেশন সনদ ব্যতীত আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ০৩(তিন)টি ব্যবহারের অপরাধে  ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ৩২(৩)/৪৮ ধারা অনুযায়ী ২০,০০০/- জরিমানা করা হয়। ৪। রূপসা ফিলিং স্টেশন এন্ড সার্ভিস পয়েন্ট, খাজুরা, ফকিরহাট, বাগেরহাট – কে অকটেন এবং পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩৭০ মিলিলিটার এবং ৩২০ মিলিলিটার কম প্রদান করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৫০,০০০/- জরিমানা করা হয় এবং ডিসপেন্সিং ইউনিটসমূহ থেকে সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ ঘোষণা করা হয়। ৫। তৃপ্তি ফিলিং স্টেশন, নওয়াপাড়া, ফকিরহাট, বাগেরহাট – কে অকটেন, ডিজেল -১ এবং ডিজেল -২ ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৯৭ মিলিলিটার, ৪১০ মিলিলিটার  এবং ৩৬০ মিলিলিটার কম প্রদান করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৩০,০০০/- জরিমানা করা হয় এবং ডিসপেন্সিং ইউনিটসমূহ থেকে সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ ঘোষণা করা হয়।  উক্ত মোবাইল কোর্ট এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে  পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers