বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিমন্ত্রী হওয়ায় এমপি শেখ ফরিদুল ইসলামকে প্রেসক্লাব রামপালের শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাটে ‘আমরাই পারি’ জোটের দুই সংলাপ অনুষ্ঠিত

বাগেরহাটে ‘আমরাই পারি’ জোটের দুই সংলাপ অনুষ্ঠিত

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটে জেণ্ডার সমতা ও শান্তি প্রতিষ্ঠা বিষয়ে “নাগরিক” প্রকল্পের আওতায় আমরাই পারি জোট, নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা ও উদয়ন বাংলাদেশ যৌথভাবে দুটি সংলাপের আয়োজন করেছে। রবিবার (৩০ নভেম্বর) ধানসিঁড়ি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেণ্ডার সমতা বিষয়ক সংলাপে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট শহর সমাজসেবা কর্মকর্তা নাজমুস সাকিব। সংলাপে বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ও কাড়াপাড়া ইউনিয়ন এবং রামপাল উপজেলার সদর ও গৌরম্ভা ইউনিয়নের নাগরিক ফোরাম, বিভিন্ন এনজিও, সিভিল সোসাইটি গ্রুপ ও যুব প্রতিনিধিরা অংশ নেন। এর আগে শনিবার একই স্থানে “শান্তি প্রতিষ্ঠায় আন্তঃপ্রজন্ম কথোপকথন” শীর্ষক আরেকটি সংলাপ অনুষ্ঠিত হয়। পরিবার ও সমাজে নবীণ-প্রবীণ প্রজন্মের দূরত্ব কমানো, মতবিরোধ নিরসন ও সমঝোতা প্রতিষ্ঠার পথ অনুসন্ধান ছিল আলোচনার মূল বিষয়। দুটি সংলাপ পরিচালনা করেন আমরাই পারি জোটের প্রধান নির্বাহী জিনাত আরা হক। সহ-সহায়ক ছিলেন মারুফিয়া নূর শিফা ও নাজমুস সাকিব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক ইসরাত জাহান, ডিপিএফ সভাপতি বাবুল সরদার, আইনজীবী মেহেরুন্নেছা, মহিলা পরিষদের নাদিরা আকরাম, শাপলা ফুলের রেহানা পারভীন লাকি, অগ্রযাত্রার আম্বিয়া খাতুন, তরুণ নেত্রী আজরিন আরবি নওরিন, রামপালের নারী নেত্রী ছবি রানী মণ্ডলসহ আরও অনেকে। প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা ও রাষ্ট্রীয় সেবায় অংশগ্রহণ নিশ্চিত করতে বাগেরহাট সদর ও রামপাল উপজেলার চার ইউনিয়নে “নাগরিক” প্রকল্পের কার্যক্রম পরিচালনা করছে উদয়ন বাংলাদেশ ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা। প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে জিএফএ কনসাল্টিং গ্রুপের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও আমরাই পারি জোটের সহযোগিতায়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers