বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
ব্রাদার্স এলপিজি গ্যাস ব্যবসায়ী সাদ্দাম গ্রাহকের ৪ কোটি টাকা নিয়ে উধাও অফিসে তালা

ব্রাদার্স এলপিজি গ্যাস ব্যবসায়ী সাদ্দাম গ্রাহকের ৪ কোটি টাকা নিয়ে উধাও অফিসে তালা

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের মোংলা বন্দরের জে গ্যাস, জয় গ্যাস, ঢাকা ফুয়েল ও মেজবাহ গ্যাস কোম্পানির নাম ব্যবহার করে এক প্রতারক ও অর্থ আত্মসাৎকারির বিরুদ্ধে গ্রাহকদের ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বড় মৌকুড়ী মধ্যপাড়া গ্রামের আব্দুল খালেক বিশ্বাসের ছেলে সাদ্দাম হোসেন এই প্রতারক অর্থ আত্মসাৎকারি এলপিজি গ্যাস সাপ্লাইযের নামে বিভিন্ন প্রতিষ্ঠান  থেকে গ্যাস নিয়ে ব্যবসায়ী সাপ্লাই দেওয়ার কথা বলে শত শত গ্রাহকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে প্রতারণার ফাঁদে ফেলে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মোংলা থেকে একাধিক কোম্পানির গ্যাস সরবরাহ করে বিভিন্ন কোম্পানির গাড়ি ভাড়া করে শুভংকরের ফাঁকি দিয়ে কোটি টাকা নিয়ে উধাও। এই প্রতারণার ফাদে পড়ে সাধারণ ব্যবসায়ী পাওনাদারা টাকার শোকে দিশেহারা হয়ে পড়েছে।
ভুক্তভোগীদের মকথে কথা জানা যায় ব্রাদার্স এলপিজি গ্যাস সাপ্লাই দেওয়ার কথা বলে সাদ্দাম অনেকের কাছ থেকে অগ্রিম টাকা নিয়ে গ্যাস দেওয়ার শর্তে পরে গ্যাস ডেলিভারি দেয় না। এভাবে ব্রাদার্স এলপিজি গ্যাসের মার্কেট থেকে এলপিজি বিক্রি করার নামে সাদ্দাম তিন থেকে চার কোটি টাকা তুলে নিয়েছে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে অনেকে মামলাও করেছে। এছাড়া এখনও সাদ্দাম নিজ নামে চালান ভ্যাট না করিয়ে অন্যেদের নামে জে গ্যাস,জয় গ্যাস, ঢাকা ফুয়েল- মেজবাহ, চালান করে আবডালে থেকে এ ব্যবসা পরিচালনা করছে। তার এই প্রতারণার ফাঁদে সকল পাওনাদাররা আর্থিকভাবে অনেকে ক্ষতিগ্রস্ত হয়ে ব্যাংকের লোন পরিশোধ করতে পারছে না।
ক্ষতিগ্রস্তদের নামের তালিকা:
১/ হোসেন মোবারক রাদিন (হেরিটেজ এনার্জি)-২০ লক্ষ। ২/ মো: ছাব্বির হোসেন রহমান (জেএইচবি)-৭.৫ লক্ষ। ৩/ সুপার গ্যাস লিমিটেড-১০লক্ষ। ৪/ প্যারামাউন্ট টেক্্রটাইল-৯২ লক্ষ। ৫/ এভার গ্রিন-১৬ লক্ষ। ৬/ফারসিম শাহরিয়ার-১.৫ লক্ষ। ৭/ সালাউদ্দিন জুয়েল ৫ লক্ষ। ৮/ নওরোজ-১.৭৫ লক্ষ। ৯/ দিন ইসলাম (জেনারেল টেকনোলজি)-৪লক্ষ। ১০/ বেঙ্গল এলপিজি পাবে ৭৫ লক্ষ। ১১/ খাজা এলপিজি মি: ইসরাফিল পাবে ১৮ লক্ষ। ১২/ ঢাকা ফুয়েল মি: মেজবাহ ১৪ লক্ষ। ১৩/ জে গ্যাস মি: জয় ১৩ লক্ষ।
নাম প্রকাশে অনইচ্ছুক এক সাংবাদিককে জানান অর্থ আত্মসাৎকারি সাদ্দামের কাওরান বাজার জাহাঙ্গীর টাওয়ার অফিস দীর্ঘদিন তালা বন্ধ অবস্থায় রয়েছে। এভাবে ব্রাদার্স এলপিজি গ্যাসের মার্কেট এলপিজি বিক্রি করার নামে ৫০০ জন গ্রাহক উদ্যোক্তা ভোক্তার আনুমানিক ৪ কোটি টাকা বকেয়া রেখে একাধিক গাড়ি পরিবর্তন করে বৈধ স্কেল সিলিপ অবৈধ করে দেদারচ্ছে চালিয়ে যাচ্ছে ব্যবসা। অর্থ আত্মসাৎকারি ও প্রতারক সাদ্দামের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে ভুক্তভোগী বাদী হয়ে ডিআইজি ইমিগ্রেশন আন্তর্জাতিক শাহজালাল বিমান বন্দর ঢাকা, বরাবর একটি মামলা দায়ের করেন চলমান মামলা নং সিআর-৯৮৫/২৫ এবং সিআর-৯৮৬/২৫ খুলনা।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers