বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
রামপালে ভাগা রেলস্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান

রামপালে ভাগা রেলস্টেশন চালুর দাবিতে এলাকাবাসীর স্বারকলিপি প্রদান

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাট জেলার রামপাল উপজেলার ঐতিহ্যবাহী ভাগা রেলস্টেশন  চালুর দাবিতে এলাকাবাসীর উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর নিকট এক স্বারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (১০ নভেম্বর ২০২৫) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষার্থী ও সাধারণ জনগণের পক্ষ থেকে এই স্বারকলিপি প্রদান করা হয়। এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে ভাগা রেলস্টেশনে ট্রেনের কোনো স্টপেজ না থাকায় স্থানীয়দের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রামপাল উপজেলার মানুষকে রেলপথে চলাচলের জন্য দূরবর্তী মোংলা বা চুলকাটি স্টেশনে যেতে হয়, যা সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। স্থানীয়দের দাবি, ভাগা রেলস্টেশনটি চালু হলে রামপাল, ফয়লা ও আশপাশের জনপদের হাজারো মানুষ সহজে রেলসেবা গ্রহণ করতে পারবে, এতে একদিকে যাতায়াতের ভোগান্তি কমবে, অন্যদিকে ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনীতি গতিশীল হবে। তারা দ্রুত ভাগা রেলস্টেশনে ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা গ্রহণের জন্য রেল মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers