বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
রামপালে মৎস্যঘের ক্রয়ের টাকা ফেরত পেতে ও অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতার সংবাদ সম্মেলন

রামপালে মৎস্যঘের ক্রয়ের টাকা ফেরত পেতে ও অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতার সংবাদ সম্মেলন

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের রামপালে মৎস্যঘের ক্রয়ের টাকা ফেরত চাওয়া ও অপপ্রচারের অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাত ৯টার দিকে প্রেসক্লাব রামপালে এ সংবাদ সম্মেলন করেন রামপাল উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র উপজেলা সমন্বয়ক মাজিদুর রহমান জুয়েল। লিখিত বক্তব্যে জুয়েল জানান, উপজেলার হোগলডাঙ্গা গ্রামের মেহেদী হাসান মিন্টুর কাছ থেকে নগদ ১৫ লাখ টাকায় একটি সাদা মাছের ঘের ক্রয় করেন তিনি। কিন্তু পরে মিন্টু বেশি দামে অন্যত্র বিক্রির চেষ্টা করলে তিনি তার ক্রয়কৃত ঘের দখলে নিতে গেলে বিরোধের সৃষ্টি হয়। জুয়েলের অভিযোগ, মিন্টু ক্ষিপ্ত হয়ে কাপাসডাঙ্গা, কৈগর্দাসকাটি ও ছায়রাবাদের জামায়াত নেতা খবির শেখ, হালিম মেম্বর এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সালাম লস্করসহ শতাধিক লোক নিয়ে তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন ঘেরে হামলা চালায়। এ সময় তার কর্মচারীদের মারধর করা হয় এবং তারা পার্শ্ববর্তী আল ইমরান জনির ঘেরে আশ্রয় নেন। তিনি বলেন, পরবর্তীতে মিন্টু জামায়াত নেতাদের নাম ভাঙিয়ে মানববন্ধন করে এবং আল ইমরান জনি ও তার পিতা, গৌরম্ভা ইউনিয়নের সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ-কে জড়িয়ে অপপ্রচার চালান। মিন্টু টাকা ফেরত না দিয়ে বরং বিভিন্ন অপবাদ দিয়ে বিএনপি নেতাদের বিতর্কিত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। জুয়েল আরও দাবি করেন, “আমার পাওনা টাকা আত্মসাত করে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। রামপাল থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো সমাধান পাচ্ছি না।” এ বিষয়ে অভিযুক্ত মেহেদী হাসান মিন্টুর কাছে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত।”

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers