বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন স্মরণে আলোচনা সভা

বাগেরহাটে জাতীয় সাংবাদিক সংস্থা প্রতিষ্ঠাতা আলতাফ হোসেন স্মরণে আলোচনা সভা

বাগেরহাট প্রতিনিধি
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে জেলা শাখার আয়োজনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার বাগেরহাট জেলা শাখার সভাপতি এম হেদায়েত হোসাইন লিটন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ শওকত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন বাগেরহাট প্রেসক্লাবের প্রবিন
সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসার মোশারেফ হুসাইন, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক তরফদার রবিউল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি এস এম রাজসহ জেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মরহুম আলতাফ হোসেন ছিলেন আদর্শবান, নির্ভীক ও দেশপ্রেমিক সাংবাদিক। সত্য ও ন্যায়ের পক্ষে তিনি সারাজীবন কলম ধরেছেন এবং সাংবাদিক সমাজের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর প্রতিষ্ঠিত “জাতীয় সাংবাদিক সংস্থা” আজ দেশের প্রত্যন্ত অঞ্চলের সাংবাদিকদের একতার প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। পরিশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সভার শেষে সংস্থার প¶ থেকে মরহুমের পরিবারকে শ্রদ্ধা জানানো হয় এবং তাঁর আদর্শ অনুসরণে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers