সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
চুলকাটি প্রতিনিধি
বাগেরহাট সদর উপজেলা প্রাসনের উদ্যোগে দু:স্থ ও অসহায় নারীদের মধ্যে সেলাই মেশিন, অস্বচ্ছল ছাত্রীদের মাঝে বাই সাইকেল, মৎস্য শিকারের উদ্দেশ্যে জেলেদের মাঝে সাগর নিরাপত্তা সামগ্রী, কৃষকদের মাঝে ফুড পাম্প ও অসহায় পরিবারের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে বিকালে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। এ সময় আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার ( ভুমি) এসএম নুরুন্নবী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: ফেরদৌস আনসারী,উপজেলা প্রকৌশলী অফিসার এস এম ইবনে হাসান মিজান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম মোর্শেদ, উপজেলা প্রকল্প বাসাতবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা প্রমুখ। উপজেলা প্রশাসন জানান, অসহায় ও দুঃস্থ নারীদের স্বাবলম্বী করতে তাদেরকে সেলাই মেশিন প্রদান করা হয়, যাতে তারা হাতের কাজ করে উপার্জনক্ষম হয় এবং নিজেদের সংসার পরিচালনা করতে পারেন। মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে এবং বিদ্যালয়ে যাতায়াতের সুবিধার্থে গরিব অসহায় ও মেধাবী ছাত্রীদের মাঝে ৪৫ টি বাইসাইকেল বিতরণ করা হয়। যে সমস্ত জেলেরা মাছ শিকার করেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের মাঝে সাগরের নিরাপত্তা সামগ্রী বিতরণ করা হয়। একইভাবে কৃষকদের ফসলের নিরাপত্তার জন্য কৃষকদের মাঝে ফুডপাম্প বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন অসহায় ও নিঃস্ব পরিবাদের মাঝে ঢেউ টিন বিতরণ করা হয়। এক সময় প্রশাসক আহমেদ কামরুল হাসান বলেন, ” বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের কার্যক্রম অত্যন্ত স্বচ্ছ ও দৃশ্যমান। উপজেলার বিভিন্ন উদ্যোগ ওকার্যক্রম প্রশংসনীয়।” তিনি বাগেরহাট সদর উপজেলাকে একটি মডেল হিসেবে আখ্যা দিয়ে অন্যান্য উপজেলায় এই ধরনের উদ্যোগ প্রয়োগ করার চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।
Leave a Reply