বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিশেষ বিজ্ঞপ্তি
জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন বাগেরহাট জেলা কমিটির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা
সংবাদ শিরোনাম :
সংরক্ষিত নারী আসনে আলোচনায় জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার পানির অভাবে  বোরো ধানে ব্যাপক ক্ষতি, চরম দুশ্চিন্তায় বাগেরহাট  ও রামপালের কৃষকরা বাগেরহাটে মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে ভট্ট আবাসন কেন্দ্রে এমপি মনজুরুল হক রাহাদ বৃটেনের কার্ডিফের ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত, বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাযা হিসাবে স্বীকৃতি দেওয়ার আহবান, চুলকাটিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন মোংলা বন্দর পরিদর্শন  সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রী প্রেসক্লাব রামপালের পক্ষ থেকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম-কে অভ্যর্থনা নারী আসনে এমপি হতে চান- মিসেস মনিরা ইসলাম মানবিক সেবক শেখ ফরিদুল ইসলাম প্রতিমন্ত্রী (এমপি) হওয়ায় চুলকাটি প্রেসক্লাব শুভেচ্ছা ও অভিনন্দন
খানপুরে নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাবুল ফকিরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করলেন কৃষিবিদ শামিমুর রহমান শামীম

খানপুরে নবনির্বাচিত সাধারণ সম্পাদক বাবুল ফকিরের সাথে সৌজন্যে সাক্ষাৎ করলেন কৃষিবিদ শামিমুর রহমান শামীম

আসাদুজ্জামান শেখ সোবহান, নিজস্ব প্রতিবেদক :

বাগেরহাটের খানপুর ইউনিয়ন বিএনপি’র  নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: বাবুল ফকির এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম  এসময় স্থানীয় বিএনপির নেতাকর্মী ও  সাংবাদিকদের সাথে মত বিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ  করেন। শুক্রবার (২ মে) সন্ধ্যা ৭ টার সময়  তার দলীয় কার্যালয়ে সৌজন্যে সাক্ষাৎ ও কুশল বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন  দৈনিক আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি শেখ মিরানুজ্জামান মিরন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন খানপুর ইউনিয়ন বিএনপি’র  নবনির্বাচিত সভাপতি খান হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিকাইল শেখ, ২ নং ওয়ার্ড সভাপতি,  ৩নং ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্যে নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন রাখালগাছি ইউনিয়ন বিএনপি’র সমন্বয়ক শেখ হাসান আল মামুন (বাপ্পি), খান গোলজার হোসেন, চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের  ইনচার্জ মোঃ হানিফ শিকদার, চুলকাটি  প্রেসক্লাবের  সাংবাদিকবৃন্দ প্রমূখ। মতবিনিময়ে ও সৌজন্যে সাক্ষাৎকালে কৃষিবিদ শামিমুর রহমান শামীম বলেন,  ৫ আগষ্ট বিপ্লবে ফ্যাসিষ্ট সরকারের পতনের পর দেশ আবার স্বাধীনতার স্বাদ উপভোগ করছে দেশের মানুষ এখন কথা বলার বাক স্বাধীনতা পেয়েছে, ভোট কেন্দ্রে গিয়ে স্বাধীনভাবে ভোট প্রদানের পরিবেশ সৃষ্টি হয়েছে। এর আগে দেশ গণতন্ত্র থেকে স্বৈরাতন্ত্রে পরিণত হয়েছিল। দেশের মানুষ বাকরুদ্ধ ছিল, সংবাদ কর্মীদের স্বাধীনতা ছিল না। বিএনপি’র নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করা হতো। বিএনপির নেতা-কর্মীরা স্ত্রী-সন্তান নিয়ে ঘরে থাকতে পারিনি। স্বৈরাচার সরকারের  নেতা-কর্মীদের অনিয়ম-দুর্নীতিতে দেশের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। সাধারন মানুষসহ বিরোধীদলের নেতা-কর্মীরা ভোট দিতে মাঠে যেতে পারেনি। ৫ আগষ্ট ছাত্র-জনতার বিপ্লবের পর দেশের মানুষ এখন মুক্তভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছে। মানুষ স্বাধীনভাবে কথা বলছে। প্রশাসন নিরপেক্ষ কাজ করার সুযোগ পেয়েছে। মানুষ এখন ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে। ভোটাররা প্রায় দেড়যুগ পর নিজের ভোট নিজের পছন্দসই প্রার্থীকে দিতে পারবে। যখন অর্ন্তকালীনবর্তী সরকার সংস্কারের কাজ করে যাচ্ছে, তখনই ফ্যাসিষ্টের দোসররা দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে। তিনি সাংবাদিকদের মাধ্যমে সকলকে ষড়যন্ত্রের বিষয়ে সচেতন থাকার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়ায়..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ – ২০২৫, www.chulkati24.com

কারিগরি সহায়তায়ঃ-SB Computers