বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
আসাদুজ্জামান শেখ, নিজস্ব প্রতিবেদক:
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন (বিএনপির) দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে খান হাফিজুর রহমান সভাপতি ও সাধারণ সম্পাদক বাবুল ফকির নির্বাচিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বেলা ১২ টার সময় দ্বি-বার্ষিক সম্মেলনে সদর উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব তালুকদার শহিদুল ইসলাম স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম, বাগেরহাট ও সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ডঃ লায়ন শেখ ফরিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সদস্য সচিব মোজাফফর হোসেন আলম, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এমএ সালাম, ইঞ্জিনিয়ার মাসুদ রানা নির্বাচন পরিচালক কমিটি ও সদস্য বাগেরহাট-২, এ্যাড. মিজানুর রহমান সদস্য ও নির্বাচন পরিচালক কমিটি বাগেরহাট-২, এ্যাড. নুরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক বাগেরহাট সদর উপজেলার, শেখ আবুল কালাম আজাদ (বুলু) সদস্য বাগেরহাট সদর উপজেলার,এসময় আরো উপস্থিত ছিলেন, সদস্য সৈয়দ নাসির আহম্মেদ মালেক, জেলা যুবদলের সাবেক সভাপতি ষাট গুম্বজ ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম। সম্মেলনে ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৫৭ জন ভোটার তাদের নেতা নির্বাচনে ভোট প্রদান করেন। ভোটগ্রহণ শেষে নির্বাচনী ফলাপল ঘোষনা করেন বাগেরহাট ও সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ডঃ লায়ন শেখ ফরিদুল ইসলাম। নির্বাচনের ফলাফলে খানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে খান হাফিজুর রহমান চেয়ার প্রতীক পেয়েছেন ২৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ।তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো: শরিফুল ইসলাম লিটু আনারস প্রতীকে পেয়েছেন ২০৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বাবুল ফকির হরিণ প্রতীকে ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী শেখ মিজানুর রহমান ফুটবল প্রতীকে পেয়েছেন ১৫৮ ভোট। সাংগঠনিক পদে হাওলাদার কবির মোরগ প্রতিকে ২৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মল্লিক আমিনুল ইসলাম মুক্ত ১০০ ভোট। সিনিয়র সহ-সভাপতি পদে তরফদার জাহিদুল রহমান উড়োজাহাজ প্রতীকে ২২৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী মো: জুলফিজার আলী দেয়াল ঘড়ি প্রতীকে ১৬৯ ভোট । যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: মিকাইল শেখ মই প্রতীকে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী নাসির উদ্দিন চৌধুরী বাইসাকেল প্রতিকে পেয়েছে ১০৮ ভোট। দীর্ঘ ১০ বছর পরে সরাসরি ভোটের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিএনপির নেতারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে পেরে আত্মতৃপ্তির বহিপ্রকাশ করেছেন।
Leave a Reply