বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
আসাদুজ্জামান শেখ সোবহান, নিজস্ব প্রতিবেদক :
ফিলিস্তিনে মুসলিম গণহত্যা ও পেশাচিক হত্যাকান্ডে বৈশিক হরতালের সমর্থনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রাণ মুসলিম তৌহিদী জনতা। সোমবার (৭ এপ্রিল) হাকিমপুর মাদ্রাসার মুহাতামীম আল্লামা আব্দুল মাবুদ সাহেবের নেতৃত্বে চুলকাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিল কাটাখালী চত্বর অভিমুখে প্রায় ৬ কিলোমিটার পায়ে হেটে খুলনা মোংলা হাইওয়ে মহাসড়ক দিয়ে কাটাখালী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় তৌহিদী জনতা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘উহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, ‘ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি গাজা’সহ বিভিন্ন ¯েøাগান দিতে থাকেন। সমাবেশে বক্তব্য রাখেন চুলকাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওঃ মুফতি ফেরদাউস আলম, মাওঃ সোলাইমান হোসেন নোমানী, মাওঃ আব্দল হাই, মুফতি আমিনুল ইসলাম, হাফেজ মোঃ সাইফুল্ল্যাহ প্রমূখ। এসময় বক্তরা বলেন ‘আমরা দেখছি সারা বিশ্বে মুসলিমরা নির্যাতিত। ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের ওপর নির্যাতন করা হচ্ছে। এখন গাজার যে অবস্থা এ সময় জিহাদ ছাড়া উপায় নেই।’ মুফতি ফেরদাউস আলম বলেন, ‘আমাদের এখন বক্তব্য দেওয়ার সময় নয়। আমরা অনেক সমবেদনা, একাত্মতা দেখেছি। আমরা মুসলিমদের একত্রিত হতে হবে। আমেরিকার দূতাবাস ঘেরাও করে লাভ নেই। আমাদের মুসলিম দেশগুলোকে জাগাতে হবে। ইরান, ইরাক, সৌদি আরব, মিসরকে জাগাতে হবে। এখন ফিলিস্তিনের ওপর হামলা হত্যা চলছে, কিছুদিন পর দেখবেন আপনাদের ওপর হামলা হবে। এরপর সৌদি, মিসরও পার পাবে না। আমাদের ভাইয়েরা-বোনেরা আজ মারা যাচ্ছে কিন্তু আমাদের মুসলমানরা বদর আর উহুদের শিক্ষাকে ভুলে যাওয়ার কারণে কিছুই করতে পারছে না। বাংলাদেশসহ সব মুসলিম দেশকে শক্তিশালী হতে হবে। আমাদেরকে আত্মনির্ভর হতে হবে। সমাবেশ থেকে আমেরিকার সকল পণ্য বর্জনের আহবান জানান। ‘আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের প্রতি সহমর্মিতা জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছি। আমাদের সরকারের প্রতি আহ্বান, বাংলাদেশ থেকে ইসরায়েলি গণহত্যার আনুষ্ঠানিক প্রতিবাদ করতে হবে। আজকের বিক্ষোভ সমাবেশ থেকে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করতে হবে ইসরায়েলি সকল পণ্য বর্জন করবো। আমেরিকা আমাদের বন্ধু নয়। ইসরায়েলি গণহত্যায় মদতদাতাদের অন্যতম এই আমেরিকা।’ ফিরিস্তিনি সকল নিহত শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ) হাকিমপুর মাদ্রাসার মুহাতামীম আল্লামা আব্দুল মাবুদ সাহেব।
Leave a Reply